এক্সপ্লোর

উরি হামলার প্রতিবাদ: পাকিস্তানে আসন্ন সার্ক সম্মেলন বয়কট ভারতের

নয়াদিল্লি: উরি হামলার প্রতিবাদে পাকিস্তানের উপর চাপ আরও বাড়াল ভারত। সেপ্টেম্বরে পাকিস্তানে আসন্ন সার্ক সম্মেলনে অংশ নেবে না নয়াদিল্লি! পাকিস্তানের নাম না করলেও, স্পষ্ট ইঙ্গিতে ভারত বুঝিয়ে দিয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদকে লাগাতার মদত যুগিয়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত। ভারত স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে তারা ইসলামাবাদে সার্ক সম্মেলন বয়কট করছে। সূত্রের খবর, ভারতের পাশে দাঁড়িয়ে আফগানিস্থান, বাংলাদেশ এবং ভুটানও সার্ক সম্মেলনে অংশ নিচ্ছে না। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, লাগাতার বেড়ে চলা সীমাপার সন্ত্রাসবাদ এবং সার্ক ভুক্ত একটি দেশের, অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথাগলানোর জেরে, বর্তমান সময়ে সফলভাবে সার্ক সম্মেলন অনুষ্ঠিত করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে ইসলামাবাদে প্রস্তাবিত সার্ক সম্মেলনে ভারত অংশ নিচ্ছে না। সার্কভুক্ত আরও কয়েকটি দেশও ইসলামাবাদে সার্ক সম্মেলনে অংশ নেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে। ভারত সহ একাধিক দেশ বয়কটের ডাক দিলে সেক্ষেত্রে ইসলামাবাদে সার্ক সম্মেলন আদৌ হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, নিয়ম অনুযায়ী, একটি দেশও নাম প্রত্যাহার করে নিলে, সেক্ষেত্রে সার্ক সম্মেলন বাতিলও হতে পারে। ভারতের পাশে দাঁড়িয়ে যদি বাংলাদেশ, আফগানিস্থান এবং ভুটানও সার্ক সম্মেলন বয়কট করে সেক্ষেত্রে পাকিস্তানের উপর প্রবল চাপ তৈরি হবে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে আফগানিস্থানের ভাইস প্রেসিডেন্টও পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে সরব হন। বাংলাদেশে জামাত জঙ্গিদের মদত দেওয়া নিয়ে ঢাকাও মাঝেমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে। আর ভুটানের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক বরাবরই ভাল। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ায় কার্যত একঘরে হয়ে পড়তে পারেন নওয়াজ শরিফরা। তাই তাদের এখন একমাত্র ভরসা চিন। ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি রদ করলে, সেক্ষেত্রে চিনও ব্রহ্মপুত্রের জল আটকে ভারতকে সমস্যায় ফেলতে পারে বলে হুঁশিয়ারি দিচ্ছে ইসলামাবাদ। চিন অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনও কথা বলেনি। চিনের সঙ্গে ইসলামাবাদের সখ্য এবং ভারতের সঙ্গে তাদের বৈরিতা দীর্ঘদিনের। কিন্তু, পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সরাসরি ভারতের ক্ষতি করার পথে শি জিনপিং-লি খচ্যিয়াংরা হাঁটবেন কি না, তার উত্তর সময়ই দেবে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget