এক্সপ্লোর

কাশ্মীরে রাষ্ট্রপুঞ্জের সংস্থার দল পাঠানোর অনুরোধ সবিনয়ে প্রত্যাখ্যান করতে চলেছে ভারত

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে একটি দল পাঠানোর অনুরোধ করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন। যদিও সবিনয়ে এই অনুরোধ প্রত্যাখ্যান করতে চলেছে ভারত। এ ব্যাপারে ভারত সাফ বুঝিয়ে দেবে যে, দেশের মানবাধিকার প্যানেল ইতিমধ্যেই বিষয়টি দেখছে। সংসদ এবং দেশের সর্বোচ্চ আদালতও রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। এ ভাবে জানিয়ে দেওয়া হবে যে, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের দলের জম্মু ও কাশ্মীর সফরের কোনও প্রয়োজন নেই। একইসঙ্গে জানিয়ে দেওয়া হবে যে, জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এর পাশাপাশি কাশ্মীরের পরিস্থিতিতে পাকিস্তানের উস্কানির দিকেও রাষ্ট্রপুঞ্জের সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হবে। উল্লেখ্য, ভারত বারবারই দাবি করেছে, জিহাদি গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে মদত দিয়ে চলেছে পাকিস্তান। উল্লেখ্য, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের কাছে চিঠি দিয়েছিল পাকিস্তানের নওয়াজ শরিফ সরকার। এরই পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি খতিয়ে দেখতে দল পাঠানোর জন্য ভারতকে চিঠি লিখেছে রাষ্ট্রপুঞ্জের এই সংস্থা। রাষ্ট্রপুঞ্জের এই সংস্থার চিঠির জবাবে সমগ্র পরিস্থিতি ব্যাখ্যা করারই সিদ্ধান্ত নিয়েছে ভারত। এক্ষেত্রে কোনও রকম কড়া মনোভাব দেখানো হবে না। কারণ, ভারত রাষ্ট্রপুঞ্জের রীতিনীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সময় রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন কমিটির দ্বারস্থও হয়েছে ভারত। তাই বিনয়ের সঙ্গে রাষ্ট্রপুঞ্জের সংস্থার অনুরোধ প্রত্যাখ্যানের পথে হাঁটতে চলেছে ভারত। ভারত মনে করে, কাশ্মীরের অশান্তিতে পাকিস্তানের উস্কানি ও মদত দেওয়ার ক্ষেত্রে প্রমাণের অভাব নেই। পাকিস্তান লস্করের হাফিজ সইদের মতো জঙ্গিনেতাদের ভারত-বিরোধী জিগির তোলা ও সীমান্ত পেরিয়ে ভারতে ক্যাডার পাঠানোর ক্ষেত্রে কোনওরকম বাধা দিচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget