এক্সপ্লোর

আগামী বছরের শুরুতে দু'বার চাঁদে পা রাখবে ভারত

নয়াদিল্লি: ফের ভারত পাড়ি দেবে চাঁদের দেশে। আগামী বছরের শুরুতেই চন্দ্রায়ণ ২-কে চাঁদে পাঠাবে ইসরো, এবার চাঁদের আরও ভেতরে গিয়ে গবেষণা চালাতে যায় তারা। আরও একটি মিশনে টিম ইন্দাস নামে মহাকাশে আগ্রহীদের একটি গোষ্ঠী চাঁদে তুলবে ভারতের পতাকা। এটি একটি আন্তর্জাতিক চান্দ্র প্রতিযোগিতার অংশ। চন্দ্রায়ণ ২-র জন্য ইসরো ব্যবহার করবে তাদের ভারী ওজন বহনে সক্ষম রকেট জিএসএলভি এমকে টু। ২০০৮-এ চন্দ্রায়ণ ১-এ ব্যবহার হয় পিএসএলভি রকেট। কিন্তু এবার ইসরো ৩,২৫০ কেজির বিপুল ওজন মহাকাশে পাঠাচ্ছে, যাতে অরবিটার, ল্যান্ডারের পাশাপাশি চাঁদে চলাফেরা করার মত রোভারও থাকবে। ফলে জিএসএলভিএমকে টু-ই এ জন্য সঠিক পছন্দ। উল্টোদিকে টিম ইন্দাসে যাঁরা রয়েছেন, তাঁরা বেশিরভাগই তরুণ ইঞ্জিনিয়ার। তাঁদের নেতৃত্বে রয়েছেন আইআইটি দিল্লির প্রাক্তনী, জনৈক রাহুল নারায়ণ। গুগল লুনার এক্সপ্রাইজ বিশ্বব্যাপী প্রতিযোগিতায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার জিততে চাঁদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এর ফলে চাঁদের মধ্যে ৫০০ মিটার যেতে হবে, সেখান থেকে হাই ডেফিনিশন ছবি তুলে পাঠাতে হবে বিশ্বে। এ জন্য তাঁদের আর্থিক সহায়তা করছেন ইউআইডিএআই চেয়ারম্যান নন্দন নিলেকানী। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গন সহ ভারতীয় মহাকাশ বিজ্ঞানের বেশ কয়েকজন অভিজ্ঞ মুখ রয়েছেন তাঁদের পাশে। এই মিশনের জন্য পিএসএলভির সাহায্য টিম ইন্দাসকে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে ইসরো। পিএসএলভির সাহায্যে ৬০০ কেজি ওজনের একটি শিশু মহাকাশযান চাঁদের কক্ষপথে রাখবে তারা। তবে চন্দ্রায়ণ টু-র ফের চাঁদে যাত্রা আর ইন্দাস টু-র মিশন সম্পূর্ণ ভিন্ন বলে তারা জানিয়েছে। টিম ইন্দাস ছাড়াও ওই প্রতিযোগিতার অংশ হিসেবে চাঁদে মিশন পাঠাতে চলেছে মার্কিন, ইজরায়েলি ও একটি আন্তর্জাতিক দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget