এক্সপ্লোর

শুক্রবার সমুদ্রতল থেকে ৩৫০০ কিলোমিটার পাল্লার ‘কে-৪’ পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করবে ভারত

বিশাখাপত্তনমের কাছে অন্ধ্রপ্রদেশের উপকূলে সমুদ্রতলে অবস্থিত বিশেষ উৎক্ষেপণ প্ল্যাটফর্ম থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

ভুবনেশ্বর: শুক্রবার পরমাণু-ক্ষমতাসম্পন্ন ৩,৫০০ কিলোমিটার পাল্লার ‘কে-৪’ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে ভারত। বিশাখাপত্তনমের কাছে অন্ধ্রপ্রদেশের উপকূলে সমুদ্রতলে অবস্থিত বিশেষ উৎক্ষেপণ প্ল্যাটফর্ম থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। অরিহন্ত শ্রেণির পারমাণবিক সাবমেরিনের জন্যই বিশেষভাবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। সাবমেরিন থেকে উৎক্ষেপণে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শত্রুর যে কোনও লক্ষ্যকে ধ্বংস করা সম্ভব হবে। এই ক্ষেপণাস্ত্র ভারতের নিউক্লিয়ার-ট্রায়াড বা পরমাণু-ত্রয়ীর গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। এর ফলে, স্থল-আকাশ-জল এই তিন জায়গা থেকেই পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম হবে ভারত। শুক্রবারের পরীক্ষায় এই ক্ষেপণাস্ত্রের অত্যাধুনিক সিস্টেম পরীক্ষা করা হবে। সমুদ্রের তলা (বা বলা ভাল সাবমেরিন থেকে) উৎক্ষেপণযোগ্য দুটি ক্ষেপণাস্ত্র তৈরি করছে ভারত। একটি ৩,৫০০ কিলোমিটার পাল্লার ‘কে-৪’। অন্যটি ৭০০ কিলোমিটার পাল্লার ‘বিও-৫’ ক্ষেপণাস্ত্র। প্রসঙ্গত, গতমাসেই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু, শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। এর পাশাপাশি, নিকট ভবিষ্যতে পরমাণু অস্ত্রবহনে সক্ষম ‘অগ্নি-৩’ ক্ষেপণাস্ত্র ও ‘ব্রহ্মোস’ ক্রুজ মিসাইলের কিছু পরীক্ষামূলক উৎক্ষেপণও করা হবে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget