এক্সপ্লোর

ভারত মহাসাগরে চিনকে সামলাতে আমেরিকা থেকে আরও চারটি ‘পি-৮আই’ নজরদারি বিমান কিনছে ভারত

নয়াদিল্লি: ভারত মহাসাগরে চিনা আগ্রাসণ রুখতে এবং দেশের উপকূলে নজরদারি বাড়াতে মার্কিন সংস্থা বোয়িং-এর থেকে অতিরিক্তি চারটি অত্যাধুনিক ‘পোসাইডন-৮আই’ দূরপাল্লার সমুদ্রপথ নজরদারি এবং সাবমেরিন-বিধ্বংসী বিমান কিনছে ভারত। ইতিমধ্যেই এই সংস্থার থেকে ২.১ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে এধরনের ৮টি বিমান কিনেছে ভারত। এদিন অতিরিক্ত চারটি বিমানের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। এই মুহূর্তে মার্কিন প্রতিরক্ষা সহ-সচিব ফ্র্যাঙ্ক কেন্ডাল ভারত সফরে এসেছেন। তাঁর লক্ষ্য, দুদেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের আরও উন্নতি ঘটানো। এদিনের চুক্তির ফলে, দুদেশের মধ্যে সাম্প্রতিক সামরিক চুক্তির মূল্য বেড়ে দাঁড়াল ১৫ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে, গত বছরই মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি ফরেন মিলিটারি সেলসের (এফএমএস) মাধ্যমে ২২টি অ্যাপাচে যুদ্ধ-কপ্টার এবং ১৫ চিনুক হেভি-লিফট কপ্টার কেনার চুক্তি করেছিল ভারত। চুক্তিমূল্য ছিল ৩ বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১৪৫টি এম৭৭৭ লাইট-ওয়েট হাউইৎজার ফিল্ড গান কেনার ভাবনা চিন্তা করছে ভারত। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ‘পোসাইডন-৮আই’ বিমানের ফলে, নৌসেনার শক্তি অনেকটাই বেড়ে যাবে। কারণ, এই বিশেষ বিমানে রাখা যায় ঘাতক হারপুন মিসাইল, টর্পিডো, রকেট সহ বিভিন্ন রকমের সামরাস্ত্র। ইতিমধ্যেই, যে ‘পি-৮আই’ বিমানগুলি ভারতের হাতে এসে পৌঁছেছে, সেগুলি কার্যকর প্রমাণিত হয়েছে। প্রসঙ্গত, ভারত মহাসাগরের কোথায় চিনা সাবমেরিনগুলির অবস্থান অনায়াসেই বলতে পারে এই অত্যাধুনিক বিমান। এই বিমান ব্যবহার করেই, নৌ-আধিকারিকরা জানতে পারেন যে একটি চিনা পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজ সম্প্রতি শ্রীলঙ্কায় এসেছে। বিশ্বে, এই বিমানের প্রথম আন্তর্জাতিক ক্রেতা হল ভারত। পাশাপাশি, এর মাধ্যমেই ভারতকে প্রথম কোনও সামরিক বিমান বিক্রি করেছে বোয়িং। তামিলনাড়ুর রজলি নৌ-ঘাঁটি থেকেই পরিচালন করা হয় এই বিমানকে। ঘণ্টায় ৪৫০ মাইল বেগে উড়তে পারে এই বিমান। এর পাল্লা ৪,৫০০ নটিক্যাল মাইল।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget