এক্সপ্লোর

ডোকালামে দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুত সেনা: ভারত

নয়াদিল্লি: চিনের বাগাড়ম্বরকে তোয়াক্কা না করে ভারতীয় সেনা ফের একবার জানিয়ে দিল, ডোকালাম থেকে তারা সরছে না।

ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত বিতর্কিত এলাকায় ভারতীয় সেনা তাঁবু খাটিয়ে রয়েছে। ইঙ্গিত, চিনা পিএলএ জওয়ানরা সেখান থেকে না পিছোলে, ভারতও একচুল নড়বে না।

সেনার তরফে জানানো হয়েছে, ডোকালামে মোতায়েন জওয়ানদের খাবার সহ যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী প্রতিনিয়ত পাঠানো হচ্ছে। ওই জোগানে যাতে কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে।

এক সেনা আধিকারিক জানান, চিনের কোনও চাপের কাছে নতিস্বীকার করবে না ভারত। তবে, একইসঙ্গে তিনি এ-ও জানান, এই সমস্যার সমাধান কূটনৈতিক স্তরেই সম্ভবত মিলবে।

এদিকে, চিন কোনও আপসে যেতে রাজি নয় বলে জানা গিয়েছে। তাদের দাবি, বল ভারতের কোর্টে। ফলে, সমস্যা সমাধান করতে বা সংঘাতের আবহাওয়াকে নিষ্ক্রিয় করতে ভারতকেই উদ্যোগী হতে হবে। অর্থাৎ, ডোকালাম থেকে সেনা প্রত্যাহার করতে হবে।

কিন্তু, ভারতও জানিয়ে দিয়েছে চিনা সেনা যতক্ষণ ওই এলাকায় থাকবে, ততক্ষণ তারাও সরবে না। বহুস্তরীয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান করতে ২০১২ সালে চুক্তি করে দুই দেশ।

কিন্তু, এখনও পর্যন্ত সেই চুক্তি দিয়ে কোনও সমাধান-সূত্র বের হয়নি। উভয় দেশই নিজেদের অবস্থানে অনড় থাকায় ডোকালামে এখনও একটা সংঘাতের পরিস্থিতি বজায় রয়েছে।

ভারত, চিন ও ভুটান সীমান্তের সংযোগস্থল লাগোয়া ছোট্ট একফালি এলাকা ডোকালামের নিয়ন্ত্রণ নিয়ে ভারত ও চিনা সেনার মধ্যে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ডোকালামকে নিজেদের ডংল্যাং অঞ্চলের অংশ হিসেবে দাবি করে আসছে বেজিং।

চিনের অভিযোগ, সেখানে সড়ক নির্মাণ করতে গেলে ভারত বাধা দেয়। ভারতের আপত্তিকে মান্যতা দিয়ে চিনকে অবিলম্বে সড়ক নির্মাণের কাজ বন্ধ করতে বলে ভূটানও। যা নিয়ে ক্ষুব্ধ হয় বেজিং। ভারতের দাবি, চিনা জওয়ানরা ২টি অস্থায়ী ভারতীয় সেনা ছাউনি গুঁড়িয়ে দিয়েছে।

পাল্টা চিন দাবি করে, ভারতীয় সেনা ডোকালামে আগ্রাসন ঘটিয়েছে। যদিও, ভারত জানিয়ে দিয়েছে, ডোকালাম ভুটানের। নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, ভুটানকে সামরিক ও কূটনৈতিক সমর্থন দেওয়ার কথা ভারতের।

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget