এক্সপ্লোর

আকাশে উড়ল দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রশিক্ষণ বিমান এইচটিটি-৪০

বেঙ্গালুরু: যাত্রা শুরু করল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রশিক্ষণ বিমান হিন্দুস্তান টার্বো ট্রেনার-৪০ (এইচটিটি-৪০)। দুই আসন বিশিষ্ট এই বিমান তৈরি করেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। এদিন বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দরে প্রথম বিমানটির উদ্বোধনী ফ্লাইটে বের হন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন সি সুব্রহ্মণ্যম এবং গ্রুপ ক্যাপ্টেন বেণুগোপাল। ঘটনার সাক্ষী হতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। জানা গিয়েছে, তিন বাহিনীর শিক্ষানবিশ পাইলটদের প্রথমে এই বিমানে হাতেখড়ি হবে। এর আগে ৩১ মে প্রথমবার বিমানটি ডানা মেলেছিল। জানা গিয়েছে, ৭০টি এইচটিটি-৪০ বিমান কেনার ভাবনাচিন্তা করছে ভারতীয় বায়ুসেনা। ২০১৩ সালের অগাস্ট মাসে বিমানের ডিজাইন প্রকাশ করা হয়। ২০১৫ সালে তা পূর্ণতা পায়। এরপর প্রায় ১২ মাস ধরে প্রথম প্রোটোটাইপ বিমান তৈরি করা হয়েছে। এখানে বলে রাখা প্রয়োজন, ইউপিএ জমানায় এই বিমান তৈরি করার বিষয়টি প্রায় খারিজ হয়ে গিয়েছিল। কিন্তু, কেন্দ্রে পালাবদলের পর তা নতুন জীবন পায়। এদিন পর্রীকর জানান, যখন তিনি দায়িত্ব নেন, তখন হ্যালের থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, এক বছরের মধ্যে বিমানটি আকাশে উড়বে। কথা রাখার জন্য হ্যালকে ধন্যবাদ জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, ২০১৮ সাল নাগাদ বিমান হাতে পেতে শুরু করবে বাহিনী। এদিকে, দেশের নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে পর্রীকর জানান, আগের তুলনায় এখন অনেক বেশি জঙ্গি নিধন করা হচ্ছে। তিনি বলেন, এর থেকেই বোঝা যাচ্ছে, দেশের নিরাপত্তা আগের তুলনায় অনেক বেশি আঁটোসাঁটো হয়েছে।  

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget