এক্সপ্লোর

‘ব্লু হোয়েল’ চ্যালেঞ্জ জেতার জন্য আত্মহত্যার চেষ্টা, অল্পের জন্য প্রাণরক্ষা অষ্টম শ্রেণীর পড়ুয়ার

ইন্দৌর: অনলাইনে মারণ-খেলার শিকার হতে গিয়ে অল্পের জন্য বাঁচল ১৩ বছরের এক কিশোর। কুখ্যাত ব্লু হোয়েল চ্যালেঞ্জ সম্পূর্ণ করার জন্য ইন্দৌরে একটি চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই কিশোর। কিন্তু স্কুলের সহপাঠী ও শিক্ষকদের চেষ্টায় কোনওক্রমে প্রাণ রক্ষা হল তার। ইন্দোরের চামেলি দেবী স্কুলে গতকাল এই ঘটনা ঘটেছে। স্কুল চলাকালেই স্কুলভবনের চারতলার বারান্দার রেলিংয়ের ওপর উঠতে দেখা যায় অষ্টম শ্রেণীর ওই পড়ুয়াকে। সঙ্গে সঙ্গে তার সহপাঠী ও শিক্ষকরা ছুটে নিয়ে সেখানে থেকে তাকে নামিয়ে আনেন। অতিরিক্ত পুলিশ সুপার রূপেশ কুমার দ্বিবেদী বলেছেন, ব্লু হোয়েল গেম খেলতে গিয়েই আত্মহত্যার চেষ্টা করে ওই পড়ুয়া। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, গত কয়েকদিন ধরেই বাবার মোবাইলে ব্লু হোয়েল গেম খেলছিল সে। স্কুলের প্রিন্সিপাল সঙ্গীতা পোদ্দার বলেছেন, পুলিশ ছাত্রটিকে মনোবিদের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ওই ছাত্রকে ২ কোটি টাকার পুরস্কারের টোপ দেওয়া হয়েছিল। ওই বিপজ্জনক গেমে প্রথমে কাগজে একটি তিমির ছবি আঁকতে বলা হয়। পরে শরীরে তিমি সেঁটে দিতে বলা হয়। এরপর ভয়ের সিনেমা দেখার মতো আরও কয়েকটি কাজ দেওয়া হয়। ধাপ যত বাড়তে থাকে ততই তা হয়ে ওঠে আরও বিপজ্জনক— যেমন হাত কেটে তাতে কিছু লেখা বা আঁকা। আর শেষে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে জীবন শেষ করে দেওয়া। তবে মুখে করেছি বললে চলবে না। সব কিছুর ভিডিও তুলে প্রমাণ পাঠাতে হবে। ইউরোপ ও রাশিয়ায় এই গেম দেড়শরও বেশি প্রাণ কেড়ে নিয়েছে। ভয়াবহ পরিণতি এড়াতে অভিভাবকদের ছেলেমেয়েদের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।  তারা কী করছে, কোথায় যাচ্ছে, এমনকী অনলাইনে তাদের গতিবিধির ওপরও খেয়াল রাখা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget