এক্সপ্লোর

প্রথম মহিলা হিসেবে সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন আইনজীবী ইন্দু মালহোত্র

নয়াদিল্লি: দেশের ইতিহাসে প্রথম মহিলা আইনজীবী হিসেবে সরাসরি সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন ইন্দু মালহোত্র। আজ আইনমন্ত্রকের পক্ষ থেকে ইন্দুকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংবিধানের ১২৪ (২) ধারা অনুসারে রাষ্ট্রপতি ইন্দু মালহোত্রকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করছেন।’ ২০০৭ সালে সিনিয়র আইনজীবী হিসেবে স্বীকৃতি পান ইন্দু। এ বছরের ১০ জানুয়ারি তাঁকে বিচারপতি নিয়োগ করার বিষয়ে সম্মতি জানায় সুপ্রিম কোর্টের কলেজিয়াম। একইসঙ্গে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি কে এম জোশেফকেও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ করার প্রস্তাব দেয় কলেজিয়াম। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাব পুনর্বিবেচনা করতে বলে। যদিও ইন্দুর বিষয়ে আপত্তি জানানো হয়নি। ভারতের স্বাধীনতার পর থেকে সপ্তম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি হলেন ইন্দু। তাঁর আগে যে ৬জন মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি হন, তাঁরা সবাই হাইকোর্টের বিচারপতি ছিলেন। ১৯৫০ সালে সুপ্রিম কোর্ট গঠিত হওয়ার ৩৯ বছর পরে ১৯৮৯ সালে প্রথম মহিলা বিচারপতি হন এম ফতিমা বিবি। ইন্দুর নিয়োগের আগে সুপ্রিম কোর্টের একমাত্র মহিলা বিচারপতি ছিলেন আর ভানুমতী। এই নিয়ে তৃতীয়বার সুপ্রিম কোর্টে দু’জন মহিলা বিচারপতি থাকছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget