এক্সপ্লোর

যোগী রাজ্যে যাদব পুলিশদের টার্গেট করা হচ্ছে: অভিযোগকারী আইপিএসকে সাসপেন্ড করল উত্তরপ্রদেশ সরকার

লখনউ: উত্তরপ্রদেশের নবগঠিত সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তুলে সাসপেন্ড হলেন আইপিএস অফিসার হিমাংশু কুমার। ২০১০ ব্যাচের এই আইপিএস একের পর এক টুইটে অভিযোগ করেন, যাদব পদবীর পুলিশ কর্মীদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। মনে করা হয়, উত্তরপ্রদেশের যাদবরা সমাজবাদী পার্টির ভোটব্যাঙ্ক। যাদব পুলিশ কর্মীরাও এসপি-র প্রতি সহানুভূতিশীল। তাই যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রিত্বে প্রথম কোপটা এসে পড়েছে তাঁদের ওপর। টুইটারে এমনই অভিযোগ করেন ফিরোজাবাদের এসপি হিমাংশু কুমার। বলেন, সব যাদব পদবীধারী পুলিশকর্মীকে সাসপেন্ড করতে বা রিজার্ভে পাঠিয়ে দিতে পুলিশ অফিসারদের মধ্যে তাড়াহুড়ো পড়ে গিয়েছে। সিনিয়র অফিসাররা সেই অভিযোগ অস্বীকার করেন, দাবি করেন, রাজ্য সরকার কোনও পুলিশ কর্মীর বদলির নির্দেশ দেয়নি। কিন্তু হিমাংশু থামেননি। তাঁর পরবর্তী অভিযোগ ছিল, ডিজিপি অফিস অফিসারদের চাপ দিয়ে যাদব পুলিশ কর্মীদের শাস্তি দিচ্ছে। মুখ্যমন্ত্রী আদিত্যনাথের অফিসকেও এই পোস্টে ট্যাগ করেন তিনি। তারপর অবশ্য পোস্টগুলি তিনি সব মুছে দেন, সাফাইও দিয়ে বলেন, লোকে তাঁকে ভুল বুঝেছে। কিন্তু বিতর্ক তাতে থামেনি। বুধবার এ ব্যাপারে তদন্ত শুরু হয়, শৃঙ্খলামূলক ব্যবস্থা হিসেবে সাসপেন্ড করা হয় তাঁকে। এই প্রথম অবশ্য নয়, এর আগেও খবরে এসেছেন হিমাংশু। গত বছর জুলাইয়ে তাঁর বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী প্রিয়া সিংহের বিরুদ্ধে মামলা করেন তিনি। বলেন, স্ত্রী তাঁর ইমেল অ্যাকাউন্ট হ্যাক করে ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ সব ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছেন। তাঁর স্ত্রীও পাল্টা পণের দাবি ও পারিবারিক হিংসা সংক্রান্ত মামলা করেন হিমাংশু ও তাঁর পরিবারের বিরুদ্ধে।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Siliguri News: শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী
Nitin Gadkari :
Suvendu Adhikari | 'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা
NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital
Nimta Accident: নিমতায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক হোমিওপ্যাথি চিকিৎসকের!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget