এক্সপ্লোর

আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে গ্রাহকদের তথ্য ফাঁস? খারিজ রেলওয়ের

নয়াদিল্লি: আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়ে যাওয়ার খবর ঘিরে চাঞ্চল্য। যদিও রেলওয়ে এই খবর খারিজ করে দিয়েছে। রেল বোর্ডের সদস্য (ট্রাফিক) মহম্মদ জামশেদ জানিয়েছেন, আইআরসিটিসি-র টিকেটিং সাইট হ্যাক হয়নি বা  কোনও তথ্য ফাঁস হয়নি। সমস্ত তথ্যই সুরক্ষিত রয়েছে। এর আগে খবর বেরিয়েছিল যে, আইআরসিটিসি-র ই-টিকেটিং সিস্টেমে গ্রাহকদের প্রোফাইলের ই-মেল ও মোবাইল নম্বর ফাঁস হয়ে গিয়েছে। এ ব্যাপারে মহারাষ্ট্রের সাইবার আধিকারিকদের উদ্ধৃতি উল্লেখ করে প্রকাশিত খবরের  যথার্থতা খারিজ করে দিয়েছেন জামশেদ। তিনি বলেছেন, সম্প্রতি দুবার সাইটের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। সম্ভাব্য তথ্য-চুরির বিষয়টি খতিয়ে দেখতে গত ৩ মে রেলওয়ে সাইবার অপরাধ বিশেষজ্ঞ, আইআরসিটিসি-র ভিজিল্যান্স আধিকারিক এবং সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (সিআরআইএস) আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করেছিল রেলওয়ে। এই পরীক্ষায় হ্যাকিং বা তথ্য ফাঁসের কোনও ঘটনা ধরা পড়েনি। জামশেদ জানিয়েছেন, এ ব্যাপারে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। রেলওয়ে সূত্রে খবর, সম্ভাব্য তথ্য-চুরির বিষয়টি প্রকাশ্যে আসে গত ২ মে। এর সত্যতা যাচাই করতে বিস্তারিত তদন্ত চালানো হয়।কিন্তু তথ্য-চুরির কোনও প্রমাণ পাওয়া যায়নি। ই-টিকেটিং সিস্টেমের ডেটা মূলত দুটি ভাগে ভাগ করা যায়। এরমধ্যে রয়েছে, ক্রেডিট বা ডেবিট কার্ড-র বিস্তারিত বিবরণ, লগ ইন আইডি, পাসওয়ার্ড। এসব তথ্য পাচার হলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।ই-টিকেট বুকিং-এর জন্য প্যান কার্ডের বিস্তারিত তথ্য প্রয়োজন হয় না। এ ধরনের কোনও তথ্য ফাঁস হয়নি বলে আশ্বস্ত করেছে রেলওয়ে। রেলওয়ে আরও জানিয়েছে, মোবাইল নম্বর বা ই-মেল আইডি-এর মতো তথ্য বিভিন্ন সূত্র থেকে পাওয়া যেতে পারে।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget