এক্সপ্লোর

গতিমান এক্সপ্রেসের যাত্রীদের জন্য আগ্রা ভ্রমণের বিশেষ প্যাকেজ

নয়াদিল্লি: সম্প্রতি রেলওয়ে চালু করেছে গতিমান এক্সপ্রেসের যাত্রা। দেশের সবচেয়ে দ্রুতগতির এই ট্রেনের যাত্রীদের জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ নিয়ে এল আইআরসিটিসি। গত ৫ এপ্রিল এই ট্রেনের যাত্রার সূচনা করেছিলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। ঘন্টার ১৬০ কিমি গতিতে দিল্লি থেকে আগ্রা ১৮৮ কিমি দূরত্ব মাত্র ১০০ মিনিটে অতিক্রম করে এই ট্রেন। এই ট্রেনের যাত্রীদের জন্য আগ্রা ভ্রমণের দুটি প্যাকেজ ঘোষণা করেছে আইআরসিটিসি। সংস্থার সিএমডি একে মানোচা বলেছেন, ট্রেনটির সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্যাকেজ তৈরি করা হয়েছে। এই প্যাকেজ একেবারেই সময় সচেতন যাত্রীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তা একেবারেই ঝঞ্জাটমুক্ত এবং যাত্রীদের সমস্ত প্রয়োজনের কথা মাথায় রাখা হয়েছে। প্যাকেজ দুটির একটি একদিনের এবং অন্যটি দুই দিনের (ফাইভ স্টার হোটেলে থাকার বন্দোবস্ত সহ)। আইআরসিটিসি-র পোর্টাল বা ট্রেনে টিকিট কাটার সময় এই প্যাকেজ বুক করা যাবে। একদিনের প্যাকেজটিতে থাকছে তাজমহল ও আগ্রা দূর্গ ভ্রমণ, স্থানীয় নামী রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ এবং স্থানীয় বিভিন্ন দ্রষ্টব্যস্থল ঘুরে দেখার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির ব্যবস্থা, বিভিন্ন  জায়গার প্রবেশের টিকিট এবং কেনাকাটার জন্য নির্দিষ্ট সময়। মাথা পিছু এই প্যাকেজ মূল্য ২,১০০ টাকা। শিশু (৫-১১ বছর) দের জন্য ২,০০০ টাকা। বিদেশিদের জন্য যথাক্রমে ৩,৯০০ টাকা এবং ২,০০০ টাকা। দুই দিনের প্যাকেজে রয়েছে তাজমহল, আগ্রা দূর্গ, ইতমাদ-উদ-দৌলা সমাধি, মেহতাব বাগ, ফতেপুর সিক্রি, সিকান্দারা ঘুরে দেখা, ব্যুফে লাঞ্চ ও ডিনার এবং ৫ তারা জয়পি প্যালেস হোটেল থাকার ব্যবস্থা, গাইড পরিষেবা, স্থানীয় বিভিন্ন দ্রষ্টব্যস্থল ঘুরে দেখার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির ব্যবস্থা, বিভিন্ন  জায়গার প্রবেশের টিকিট। এরমূল্য মাথাপিছু ১৪,৫০০ টাকা (সিঙ্গল অকুপেন্সি), ১০,৮০০ (ডবল অকুপেন্সি) এবং ১০,৩০০ (ট্রিপল অকুপেন্সি)। শিশুদের  (৫-১১ বছর) জন্য মাথাপিছু  ৭০০০ টাকা (যদি পৃথক শয্যা দরকার হয়), অন্যথায় তা ৩,৮০০ টাকা। বিদেশীদের জন্য তা যথাক্রমে ১৭,৬০০, ১৩,৯০০ এবং ১৩,৪০০ টাকা। শিশুদের ক্ষেত্রে  মূল্য ভারতীয়দের মতোই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget