এক্সপ্লোর

রক্ষীবিহীন ক্রসিংয়ে মানুষকে সতর্ক করতে রেলকে সহযোগিতা ইসরোর

নয়াদিল্লি: ধেয়ে আসা ট্রেন সম্পর্কে রক্ষীবিহীন রেল ক্রসিং দিয়ে পারাপার করা মানুষদের সতর্ক করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ইসরো।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি মহাকাশ প্রযুক্তি এবার  হুটারের মাধ্যমে এগিয়ে আসা ট্রেন সম্পর্কে রেল ক্রসিংয়ে পারাপার করা মানুষদের সতর্ক করবে।

এরজন্য ইসরো-র তৈরি চিপ ১০ হাজার ট্রেনে মোতায়েন করতে চলেছে ভারতীয় রেল। জানা গিয়েছে, ক্রসিংয়ের প্রায় ৫০০ মিটার আগে থেকেই স্বয়ংক্রিয়ভাবে হুটার বাজিয়ে মানুষদের সতর্ক করা হবে। একইভাবে, সতর্ক হবেন ট্রেনচালকরাও।

সূত্রের খবর, ক্রসিং যত এগিয়ে আসবে, ততই বাড়তে থাকবে হুটারের আওয়াজ। আবার ট্রেন পার করে গেলেই, হুটার আপনা-আপনি বন্ধ হয়ে যাবে। পাইলট প্রকল্প হিসেবে, প্রথমে দিল্লি-গুয়াহাটি রাজধানী রুটে সোনেপুর ডিভিসনে দুটি রক্ষীবিহীন রেল ক্রসিংয়ে এই নতুন সিস্টেমের পরীক্ষা হবে।

পরবর্তীকালে, দিল্লি-মুম্বই রুটেও ইসরো-সিস্টেম চালু করার ভাবনাচিন্তা চালাচ্ছে রেল। একইসঙ্গে, রিয়েল-টাইমে ট্রেনের অবস্থান সম্পর্কেও তথ্য দেওয়া সম্ভব হবে এই সিস্টেমের মাধ্যমে। রিয়েল-টাইম ভিত্তিতে ট্রেনের অবস্থান জানতে ইতিমধ্যেই মুম্বই রাজধানী এবং গুয়াহাটি রাজধানী পরিষেবায় ব্যবহৃত হচ্ছে।

রেলের পরিসংখ্যান বলছে, এখনও দেশে প্রায় ৭২৫৪টি রক্ষীবিহীন রেল ক্রসিং রয়েছে। ৪০ শতাংশ দুর্ঘটনা রক্ষীবিহীন ক্রসিংয়ে ঘটে থাকে।

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget