এক্সপ্লোর

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ লক্ষ নগদ জমা! মুচিকে নোটিস আয়কর বিভাগের

আমদাবাদ: নোট বাতিলের পর ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদে ১০ লক্ষ জমা পড়ার অভিযোগে আয়কর নোটিস গেল এক মুচির কাছে!

খবরে প্রকাশ, গুজরাতের জুনাগড় শহরের এম জি রোডের একটি ধারে লোকের জুতো মেরামত করেই দিন গুজরান করেন ৫৫ বছরের মনসুখ মকওয়ানা।

কিন্তু, শনিবার মনসুখের ‘মনের সুখ’ উড়ে যায় আয়কর নোটিস হাতে আসার পর। ওই নোটিসে বলা হয়, তাঁর অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা নগদ জমা পড়েছে। ওই টাকার উৎস সম্পর্কে তাঁর জবাব চাওয়া হয়েছে। সবচেয়ে মজার বিষয়, নোটিস আসে তাঁর ফুটপাথের ‘ঠিকানায়’, যেখানে বসবাস করেন এই ব্যক্তি।

মনসুখ বলেন, আমি স্তম্ভিত। আমি জীবনে এত টাকা উপার্জন করিনি। আমি বড়জোর দিনে ২০০ টাকা কামাই। তাহলে কী করে আমি এত টাকা ব্যাঙ্কে জমা দেব, প্রশ্ন করেন মনসুখ। তিনি দাবি করেন, নোটিস পেয়ে তিনি এত ভয় পেয়ে যান, যে একসময় তাঁর মনে হয়েছিল, আত্মহত্যা করবেন।

নিকটবর্তী চিম্বাওয়াড়ি গ্রামের বাসিন্দা মনসুখ গত ২৫ বছর ধরে রাস্তার ওই একই জায়গায় বসে কাজ করে চলেছেন। তিনি জানান, ব্যাঙ্ক অফ বরোদায় তাঁর একটি জনধন অ্যাকাউন্ট রয়েছে। যদিও, কী করে তাঁর অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা জমা পড়ল তা তিনি জানেন না বলেই দাবি করেন মনসুখ।

খবর প্রকাশ্যে আসতেই মনসুখের সঙ্গে দেখা করতে যান জুনাগড়ের বিজেপি বিধায়ক মহেন্দ্র মশরু। তাঁর দাবি, সম্ভবত আয়কর বিভাগের তরফে কোনও ভুল হয়েছে। তিনি আরও জানান, মনসুখের অ্যাকাউন্টে এমন কোনও লেনদেন হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget