এক্সপ্লোর

শিশুকন্যা-শাশুড়িকে খুন, স্বামীকে হত্যার চেষ্টা, যাবজ্জীবন স্ত্রী-র, ফাঁসি প্রেমিকের

তিরুঅনন্তপুরম: জোড়া খুন এবং একটি খুনের চেষ্টার অভিযোগে কেরলের এক তথ্যপ্রযুক্তি কর্মীকে মৃত্যুদণ্ডের সাজা দিল আদালত। একইসঙ্গে এই অপরাধের সঙ্গী তথা তার মহিলা সহকর্মীকে যাবজ্জীবন সাজায় দণ্ডিত করা হয়েছে। ঘটনায় প্রকাশ, ২০১৪ সালে নিনো ম্যাথু নামে ওই তথ্যপ্রযুক্তি কর্মীর বিরুদ্ধে তারই সহকর্মী অনু শান্তির তিন বছরের শিশুকন্যা স্বস্তিকা ও ৬০ বছরের শ্বাশুড়ি ওমানাকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, অনুর স্বামী লিজেশকেও হত্যার চেষ্টা চালায় নিনো। এই গোটা ঘটনায় নিনোকে সাহায্য করে অনু। পুলিশ জানিয়েছে, প্রথমে অনুর বাড়িতে ঢুকে প্রথমে স্বস্তিকা ও ওমানাকে হত্যা করে নিনো। এরপর অনুর স্বামীকে হত্যা করার জন্য দুজনেই প্রায় আধ-ঘণ্টা অপেক্ষা করেছিল। লিজেশ আসতেই তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে অনু ও নিনো। কোনওক্রমে, নিজের প্রাণ বাঁচিয়ে বাড়ির বাইরে এসে প্রতিবেশীদের জানালে, তাঁরা দুজনকে আটক করেন। এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে মুখ্য দায়রা বিচারক ভি শেরসি জানান, যে ভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত নির্মম এবং হাড়-হিম করা। তিনি আরও জানান, মহিলা বলে অনুকে কম শাস্তি দেওয়ার কোনও কারণ নেই। বিচারক বলেন, নিজের দুধের শিশুকে হত্যা করিয়ে অনু মাতৃত্বকে অপমান করেছেন। মামলার শুনানিতে পুলিশ মোট ৪৯ জন সাক্ষীকে পেশ করেছে। ৮৫টি নথি পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি, ৪১টি সামগ্রীকে প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে আদালতে। এছাড়া, ম্যাথুর ল্যাপটপ থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজও এই মামলায় প্রমাণ হিসেবে পেশ করা হয়। নিনোকে এই নারকীয় হত্যাকাণ্ডের মূল অপরাধী উল্লেখ করে তাকে সর্বোচ্চ ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। একইসঙ্গে, অপরাধে সঙ্গ দেওয়ার জন্য অনুকে যাবজ্জীবন সাজা দেন বিচারক। পাশাপাশি, দুই অপরাধীই পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সেই বিষয়টি মাথায় রেখে আদালত নির্দেশ অনু এবং নিনোকে দিয়েছে লিজেশকে ৫০ লক্ষ এবং তাঁর বাবা তথা অনুর শ্বশুর থাঙ্কাপ্পন চেত্তিয়ারকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget