এক্সপ্লোর

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উদ্বেগ মাইক্রোসফটের সিইও সত্য নাডেলার

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা। তিনি বলেছেন, ভারতে যা ঘটছে তা খুবই দুঃখজনক। ম্যানহাটনে মাইক্রোসফটের অকটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছেন নাডেলা।

নয়াদিল্লি : সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা। তিনি বলেছেন, ভারতে যা ঘটছে তা খুবই দুঃখজনক। ম্যানহাটনে মাইক্রোসফটের অকটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেছেন নাডেলা। তিনি বলেছেন, 'আমার মনে হয়, যা হচ্ছে, তা খুবই খারাপ....এক বাংলাদেশি শরণার্থী ভারতে এসে চূড়ান্ত সাফল্য অর্জন করে ভারতে ইউনিকর্নের মতো স্টার্টআপ তৈরি করবেন বা ইনফোসিসের পরবর্তী সিইও হবেন, এমন একটা দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগবে'। মাইক্রোসফট ইন্ডিয়ার এক বিবৃতিতে নাডেলা বলেছেন, প্রত্যেক দেশেরই নিজের সীমা চিহ্নিত করার, নিরাপত্তা জোরদার করার এবং শরণার্থী নীতি ঠিক করার অধিকার আছে। গণতন্ত্রে এ নিয়ে সরকার ও জনগণের মধ্যে বিতর্কেরও জায়গা আছে বলে মত মাইক্রোসফটের সিইও-র। বহুসংস্কৃতির ভারতে বেড়ে ওঠা এবং আমেরিকায় শরণার্থী জীবন তাঁকে পরিণত করেছে বলে মত প্রকাশ করেছেন নাডেলার। ভারতে একজন শরণার্থী সমাজের সহযোগিতায় উন্নতির সিঁড়িতে পা রাখবে এমন আশাপ্রকাশ করেছেন মাইক্রোসফটের সিইও। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কে কার্যকর ঘোষণা করে গত ১০ জানুয়ারি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। গত ১১ ডিসেম্বর সংসদে সিএএ অনুমোদিত হয়। এই আইন অনুসারে, ২০১৪-র ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যে  হিন্দু, শিখ, খ্রীস্টান, বৌদ্ধ, জৈন ও পার্সি ধর্মাবলম্বীরা ভারতে এসেছেন, তাঁদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গন্য করা হবে না, তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget