এক্সপ্লোর

নাগপুরের আমন্ত্রণ গ্রহণে প্রণববাবুর উদারতা, গণতান্ত্রিক মানসিকতার পরিচয় মিলছে, বলল আরএসএস, নেহরুও ১৯৬৩-তে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে আমন্ত্রণ করেছিলেন সঙ্ঘ ক্যাডারদের, দাবি

নয়াদিল্লি: প্রণব মুখোপাধ্যায়ের নাগপুরে আরএসএসের সদর দপ্তরে ৭ জুন এক অনুষ্ঠানের আমন্ত্রণ স্বীকার করা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের মধ্যেই সঙ্ঘ পরিবারের দাবি, প্রাক্তন রাষ্ট্রপতিকে ডাকা ও তাঁর সম্মতি দানের মধ্যে কোনও অন্যায়, অস্বাভাবিকতা নেই। সরকারি ভাবে কংগ্রেস দীর্ঘদিনের দলের পোড়খাওয়া নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতির আরএসএসের আমন্ত্রণ গ্রহণ করার ব্যাপারে প্রতিক্রিয়া না দিলেও দলের বেশ কিছু নেতা আপত্তি তুলেছেন। যে দল কট্টর আরএসএস বিরোধী, সঙ্ঘ পরিবার দেশের সম্প্রীতির পরিবেশ, সামাজিক সুস্থিতি বানচাল করছে বলে অভিযোগে সরব, তাদের নেতা হয়ে কী করে প্রণববাবু ওই অনুষ্ঠানে যাবেন, এটাই তাঁদের প্রশ্ন। আরএসএস গতকালই বলেছে, রাজনৈতিক ভাবে কাউকে অচ্ছুত্ করে রাখা উচিত নয়। পাশাপাশি তারা বলেছে, ফি বছর সংগঠনের বার্ষিক অনুষ্ঠানে কোনও না কোনও উল্লেখযোগ্য নামী ব্যক্তিত্বকে তারা আমন্ত্রণ জানায়। সেই হিসাবে তারা প্রণববাবুকে ডাকার সিদ্ধান্ত নিয়েছে, যাতে কোনও অন্যায় নেই। এমনকী পুরানো ইতিহাস টেনে রতন সারদা নামে সঙ্ঘের জনৈক সদস্য তথা লেখকের দাবি, জওহরলাল নেহরু ১৯৬২ সালে চিন, ভারত সীমান্ত যুদ্ধের সময় সঙ্ঘের স্বেচ্ছাসেবকদের ভূমিকায় এতই খুশি হয়েছিলেন যে, তিনি দেশপ্রেম, জাতীয়তাবাদের ভাবনা জাগিয়ে তুলতে ১৯৬৩ সালের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে তিন হাজার স্বেচ্ছাসেবককে আমন্ত্রণ জানিয়েছিলেন, মাত্র দু সপ্তাহের নোটিসে সঙ্ঘের ক্যাডাররাও তাতে যোগ দিয়েছিলেন। তিনি এও দাবি করেন, একনাথ রানাডের মতো সিনিয়র আরএসএস কর্মকর্তাও ১৯৭৭ সালে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ইন্দিরা গাঁধীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকী জাতির জনক মহাত্মা গাঁধীও অতীতে সঙ্ঘের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে দাবি করেন সারদা। পাশাপাশি প্রণববাবু সঙ্ঘের আমন্ত্রণ গ্রহণ করায় আইসিসিআর চেয়ারম্যান তথা শীর্ষ বিজেপি নেতা বিনয় সহস্রবুদ্ধে এতে আরএসএস সম্পর্কে ভুল ধারণা ভাঙতে সুবিধা হবে বলে মন্তব্য করেন। বলেন, উনি আরএসএসের সদর দপ্তরে এসে সঙ্ঘের প্রতিনিধিদের সামনে ভাষণ দেবেন। এটা ইতিবাচক ব্যাপার। এতে ওনার উদারতা, গণতান্ত্রিক মানসিকতার পরিচয় মিলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget