এক্সপ্লোর

প্রয়াত জয়ললিতা, মৃত তিন, আত্মহত্যার চেষ্টা ২ ভক্তের

চেন্নাই: আম্মার মৃত্যুর জেরে শোকস্তব্ধ তামিলনাড়ু। প্রিয় নেত্রী নেই, কিছুতেই মেনে নিতে পারেননি তাঁর অসংখ্য ভক্ত, অনুগামীর অনেকেই। গতকাল দুপুর থেকে জয়ললিতার শারীরিক পরিস্থিতির অবনতি হয়ে পড়ার খবর ছড়াতেই উদ্বেগ, উত্কন্ঠা বাড়তে থাকে তাঁদের। নেত্রী ভাল নেই, এ কথা শুনেই অনেকে অসুস্থ হয়ে পড়েন। সিঙ্গানাল্লাউরে নিজের বাড়িতেই টিভি-তে জয়ললিতার স্বাস্থ্যের ক্রমাবনতির খবর শুনে বুকে ব্যথা শুরু হয় ৬৫ বছর বয়সি এক চিত্রশিল্পীর।

পুলিশ জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। থুডিইয়ালুরে টিভি-র খবর শুনে তীব্র মানসিক আঘাত পেয়ে মারা যান পালানিআম্মাল নামে ৬২ বছর বয়সি এক মহিলা। ইরোডে রাজা নামে ৩৮ বছর বয়সি এক মাল তোলার কর্মী টিভি-তে জয়ললিতার খবর শুনে চেয়ার থেকে পড়ে যান। তাঁর স্ত্রী জরুরি সহায়তা দপ্তরে ফোন করেন। কিন্তু সেখানকার কর্মীরা এসে তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ।

তামিলনাড়ুতে ভালবাসার তারকা, নেতা-নেত্রীকে ঘিরে ভাল বা খারাপ, যে কোনও ঘটনায় তাঁদের ফ্যানদের মধ্যে যে তীব্র উন্মাদনা সবসময় দেখা যায়, জয়ললিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। পুলিশ জানিয়েছে, কুনিয়ামুথুরে আজ সকালে ৫০ ফুট উঁচু মোবাইল টাওয়ার থেকে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করে জনৈক লোগানাথন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে বুঝিয়ে নিরস্ত করে। নেমে আসার পর তাকে বকাঝকা করে সাবধান করে ছেড়ে দেওয়া হয়।

গত রাতে আন্নুরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে রামচন্দ্রন নামে ৪৫ বছর বয়সি এক আআইএডিএমকে কর্মী। ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় সরকারি হাসপাতালে তার চিকিত্সা চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget