এক্সপ্লোর

জিয়া খান আত্মহত্যাই করেছিলেন, তদন্ত নিষ্প্রয়োজন, জানাল সিবিআই

মুম্বই:  খুন হননি, আত্মহননের পথ বেছে নিয়েছিলেন অভিনেত্রী জিয়া খান। নানা মৌখিক, লিখিত, বৈজ্ঞানিক ও ফরেনসিক তথ্যপ্রমাণ পরীক্ষানিরীক্ষা করে সিবিআই এই সিদ্ধান্তে পৌঁছেছে। এ ব্যাপারে বম্বে হাইকোর্টকে জানিয়ে দিয়েছে তারা। ‘নিঃশব্দ’ অভিনেত্রীর মা রাবিয়া খান তাঁর মেয়ের মৃত্যু রহস্যে এসআইটি বা বিশেষ তদন্তকারী দল চেয়ে আদালতে পিটিশন দাখিল করেন। দাবি করেন, সিবিআই যেন এই মামলায় মার্কিন এফবিআইয়ের সাহায্য চায়। জবাবে সিবিআই আদালতে বলেছে, আর তদন্ত নিষ্প্রয়োজন, উঠে আসা নানা তথ্যপ্রমাণ থেকে পরিষ্কার, জিয়া আত্মহত্যা করেছিলেন। সিবিআইয়ের দাবি, জিয়ার অ্যাপার্টমেন্ট থেকে যে সুইসাইড লেটার উদ্ধার হয় তা লিখতে তিনি যথেষ্ট সময় পেয়েছিলেন। মৃত্যুর আগে ফ্ল্যাটে ৩৫ মিনিটেরও বেশি একা ছিলেন তিনি, চিঠি লেখার পক্ষে সময়টা যথেষ্ট। সে সময় বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চালির সঙ্গে দু’বার ফোনে কথা হয় তাঁর, একবার ৪০০ সেকেন্ড ও দ্বিতীয়বার ১১ সেকেন্ডের জন্য, তারপরেও তাঁর হাতে প্রচুর সময় ছিল। ‘নিঃশব্দ’ ও ‘গজনি’-র মত কয়েকটি ছবিতে কাজ করে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন অকালমৃতা জিয়া খান। ২০১৩-র তেসরা জুন মুম্বইয়ের জুহুর অ্যাপার্টমেন্টে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চালির সঙ্গে অশান্তির জেরে তিনি আত্মহত্যা করেন বলে খবর। আবার তদন্তের প্রয়োজনীয়তা সিবিআই অস্বীকার করলেও তারা জানিয়েছে, জিয়ার মৃত্যুর এক ঘণ্টা আগে সুরজের সঙ্গে তাঁর যে মেসেজ চালাচালি হয়, সুরজ তা ডিলিট করে দিয়েছিলেন। বাবা আদিত্য পাঞ্চালির কথায় তিনি এই কাজ করেন বলে তদন্তকারী সংস্থাটি জানিয়েছে। জিয়ার মা রাবিয়ার অনুরোধে হাইকোর্ট এই মামলার শুনানি ৬ জুলাই পর্যন্ত স্থগিত রেখেছে। সিবিআইয়ের বক্তব্য খতিয়ে দেখতে সময় লাগবে বলে তাঁর আইনজীবীরা আদালতে সময় চেয়েছিলেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget