এক্সপ্লোর

দশম দিনে অনশন প্রত্যাহার কানহাইয়ার

নয়াদিল্লি: আজ দশম দিনে অনশন থেকে সরে দাঁড়ালেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার। শারীরিক অসুস্থতার কারণেই অনশন প্রত্যাহার করেছেন তিনি, এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘দেশবিরোধী’ স্লোগান দেওয়ার অভিযোগে জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার, উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের শাস্তি ঘোষণা করার প্রতিবাদে দিন দশেক আগে অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়া। অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন কানহাইয়া। অর্ধচৈতন্য অবস্থায় তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে এইমস্-এ ভর্তি করা হয়। ব্লাড প্রেসার অনেকটা নেমে যায়। গ্লুকোজের স্তরও কমে যায়। ডিহাইড্রেশন হয়ে যায় তাঁর। স্যালাইন দিতে হয় তাঁকে। পরে স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেন চিকিতসকরা। কানহাইয়াকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিতসকরা। বেশ কিছু পরীক্ষাও করতে দিয়েছেন তাঁরা। এরই জেরে অনশন তুলে নিতে হয় কানহাইয়াকে। কানহাইয়া অসুস্থ হওয়ার দিনই অনশনরত আরও পাঁচ পড়ুয়া অনশন তুলে নিয়েছিলেন। কিন্তু এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ১৪ জন। জেএনইউ ছাত্র সংসদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। বিশ্ববিদ্যালয় চত্বরের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং পড়াশোনার পরিবেশ বজায় রাখতে জেএনইউ কর্তৃপক্ষ ছাত্র ও অধ্যাপকদের কাছে আর্জি জানিয়েছেন, বহিরাগতদের যেন ক্যাম্পাসে ডেকে নিয়ে আসা না হয়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই সমাধানের পরামর্শ দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget