এক্সপ্লোর

জেএনইউয়ে 'কাশ্মীর, প্যালেস্তাইনের মুক্তি' চেয়ে পোস্টার, খোলার নির্দেশ

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) বিতর্কিত পোস্টার পড়ল কাশ্মীর ও প্যালেস্তাইনের 'স্বাধীনতা' চেয়ে। ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ইউনিয়ন (ডিএসইউ) নামে সেখানকার বামপন্থী ছাত্রগোষ্ঠী ওই পোস্টার মেরেছে বলে অভিযোগ। পোস্টারে লেখা রয়েছে, ফ্রিডম ফর কাশ্মীর! ফ্রি প্যালেস্তাইন! আত্মনিয়ন্ত্রণের অধিকার দীর্ঘজীবী হোক, ডিএসইউ। কিছু পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সোস্যাল সায়েন্সেস-এর নতুন ব্লকের দেওয়ালে ওই পোস্টার দেখে কর্তৃপক্ষকে জানায়। নিরাপত্তারক্ষীদের ওই পোস্টার সরিয়ে দিতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত বছর জেএনইউ ক্যাম্পাসে সংসদ জঙ্গি হামলা মামলায় দোষী আফজল গুরুকে ফাঁসিতে ঝোলানোর প্রতিবাদে আয়োজিত বিতর্কিত অনুষ্ঠানে ভারত-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। সেই অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে ছিলেন উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্যের মতো প্রাক্তন ডিএসইউ সদস্যরা। ওই ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত খালিদ, অনির্বাণ ও জেএনইউ ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন। জনৈক প্রশাসনিক অফিসার বলেন, ইতিমধ্যেই অনেক অমূল্য সময়, উদ্যম নষ্ট হয়ে গিয়েছে এ ধরনের অহেতুক বিতর্কে। দুর্ভাগ্যের বিষয়, তারপরও মুষ্টিমেয় কিছু লোক শিক্ষার পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে ফের বিশৃঙ্খলা পাকাতে চাইছে। প্রসঙ্গত, জেএনইউয়ে ভর্তি সংক্রান্ত পলিসি বদলের প্রতিবাদে ছাত্রদের একাংশ মূল প্রশাসনিক ভবন অবরোধ করে রাখায় সম্প্রতি বেশ কিছুদিন প্রশাসনিক কাজকর্ম বন্ধ হয়ে পড়েছিল। চলতি সপ্তাহের গোড়ায় অবরোধ ওঠে। কর্মীরা ফের ভবনে ঢুকতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget