এক্সপ্লোর

জেএনইউ-তে জয়জয়কার বাম ছাত্র সংগঠনগুলিরই, সাফল্য অধরা এবিভিপি-র

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে জয়ী বাম ছাত্র সংগঠনগুলির জয়জয়কার। ছাত্র সংসদের চারটি আসনেই আইসা, এসএফআই ও ডিএসএফ-এর সংযুক্ত বাম  জোটের প্রার্থীরা জয়ী হয়েছেন। আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি সাফল্যের মুখ দেখতে পারেনি। তৃতীয় স্থানে দলিতপন্থী ছাত্র গঠন বিরষা অম্বেডকর ফুলে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএপিএসএ) । ছাত্র সংসদ নির্বাচনে সংসদ সভাপতি পদে ৪৬৪ ভোটে জয়লাভ করেন বাম জোটের প্রার্থী গীতা কুমারী। এবিভিপি-র নিধি ত্রিপাঠীকে হারিয়েছেন তিনি।গীতা কুমারী পেয়েছেন ১,৫০৬ ভোট। নিধি ত্রিপাঠির প্রাপ্ত ভোট ১,০৪২। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্যানেলের আধিকারিকরা জানিয়েছেন, বিএপিএসএ-র শাবানা আলি পেয়েছেন  ৯৩৫ ভোট। সহ সভাপতি পদে আইসা-র সিমোনে জোয়া খান মোট ৪,৬২০ ভোটের মধ্যে ১,৮৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি এবিভিপির দুর্গেশ কুমারকে হারিয়েছেন। দুর্গেশ পেয়েছেন ১০১৮ ভোট। সাধারণ সম্পাদকের পদেও জিতেছেন বাম প্রার্থী দুগ্গিরালা শ্রীকৃষা। তিনি পেয়েছেন ২০৮২ ভোট। এই পদে এবিভিপি প্রার্থী নিকুঞ্জ মাখওয়ানা পেয়েছেন ৯৭৫ ভোট। যুগ্ম সচিব পদে ১৭৫৫ ভোট পেয়ে জিতেছেন বাম প্রার্থী শুভাংশু সিংহ। এবিভিপি-র পঙ্কজ কেশরী পেয়েছেন ৯২০ ভোট। জয়ের পর গীতা কুমারী বলেন, এই ফলাফলে কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। কারণ, মানুষ এখনও বিশ্বাস করেন যে, গণতান্ত্রিক পরিসর রক্ষা করতে হবে। তা রক্ষা করতে এই মুহুর্তে প্রতিরোধ গড়ে তুলেছেন পড়ুয়ারাই। বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিব জঙ্গের নিখোঁজ হওয়ার ঘটনার পাশাপাশি আসন ছাঁটাই, নতুন হোস্টেল সহ অন্যান্য বিষয় নিয়ে সরব হবেন বলে জানিয়েছেন গীতা কুমারী। দুগ্গারিলা বলেছেন, জেএনইউ আরও বেশি গণতান্ত্রিক হয়ে উঠেছে। এবিভিপি-র আগ্রাসী নীতির বিরুদ্ধে তাঁরা রুখে দাঁড়াবেন বলেও জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে বিতর্ক ও ভিন্ন মত প্রকাশের সংস্কৃতি রক্ষা করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget