এক্সপ্লোর

বিহারে 'জঙ্গলরাজ': লালুর ছেলের পাশে সাংবাদিক খুনে অভিযুক্ত, সাহাবুদ্দিনের ডান হাত

পটনা: সাংবাদিক রাজীব রঞ্জন হত্যায় অভিযুক্ত, শার্পশুটার মহম্মদ কাইফের সঙ্গে লালু পুত্রের তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, বিহারের স্বাস্থ্যমন্ত্রী তথা লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে তেজপ্রতাপের পাশেই দাঁড়িয়ে রয়েছে সদ্য জেল থেকে ছাড়া পাওয়া আরজেডি ডন মহম্মদ সাহাবুদ্দিনের সাগরেদ কাইফ ওরফে বান্টি। 14369864_313085672386213_8609412565308626257_n এছাড়া আরও একটি ছবি প্রকাশ্যে এসে নীতীশকুমার সরকারের অস্বস্তি আরও বাড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে, সাহাবুদ্দিন ভাগলপুর জেল থেকে ছাড়া পাওয়ার সময় ওই কাইফ দাঁড়িয়ে আছে তাঁর পাশে। জানা গেছে, বহু অপরাধে অভিযুক্ত কাইফ সেদিন সাহাবুদ্দিনের সঙ্গে ভাগলপুর থেকে সিওয়ান এসেছিল। সে সিওয়ানের বাসিন্দা আবার সাহাবুদ্দিনের ডেরাও সিওয়ানে- ফলে দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন বিহারবাসী। tej-pratap-photo-1409.00_03_21_20.Still003-300x2211-580x395 এছাড়া ওই কাইফই নাকি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তেজপ্রতাপের সঙ্গে তার ছবি। রাজীব রঞ্জন হত্যা মামলায় সরাসরি তার নাম না উঠলেও বিহার পুলিশ কাইফকে খুঁজছে, কারণ, খুনের দু’দিন আগে রাজীবের সঙ্গে ফোনে কথা বলেছিল সে। খুনে মুখ্য অভিযুক্ত লাড্ডন মিঞার সঙ্গেও যোগাযোগ ছিল তার। সে নিয়েও লাড্ডন মিঞার দলের শার্পশুটার বলে পরিচিত। তেজপ্রতাপের অবশ্য দাবি, কাইফকে তিনি চেনেন না। রোজ হাজার লোকের সঙ্গে তাঁর দেখা হয়, কে কেমন জানেন না তিনি। বরং এ সবই ‘বিজেপির ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন আরজেডি সুপ্রিমোর কনিষ্ঠ পুত্র। লালুর বড় ছেলে ও বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী তো আর এক ধাপ এগিয়ে প্রশ্ন করেছেন, আসারাম বাপুরও তো প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি আছে। তাতে কী? পুলিশ অবশ্য জানিয়েছে, সাহাবুদ্দিনের জন্য প্রশ্নপত্র তৈরি করছে তারা। রাজীব রঞ্জন হত্যায় সন্দেহভাজন মহম্মদ কাইফকে তিনি চিনলেন কী করে, তার জবাব দিতে হবে।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget