এক্সপ্লোর

মুম্বই রেস্তোঁরা অগ্নিকাণ্ড: মোজোস বিস্ত্রো মালিক গ্রেফতার, নরহত্যার অভিযোগে মামলা

মুম্বই: গত মাসে মুম্বইয়ের কমলা মিলস এলাকায় রেস্তোঁরায় আগুন লেগে ১৪ জনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট একটি রেস্তোঁরার মালিকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের দায় আনল পুলিশ। মোজোস বিস্ত্রো নামে ওই রেস্তোঁরার বিরুদ্ধে দমকল বিভাগের অভিযোগ, সেখানে বেআইনিভাবে হুকা সরবরাহ করা হয়, যার থেকে সম্ভবত জ্বলন্ত কয়লা ছিটকে পড়ে আগুন লেগে যায় চারপাশে। রেস্তোঁরার দুই অভিযুক্ত মালিকের নাম যুগ কে পাঠক ও যুগ টুল্লি। যুগ পাঠকের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। তাঁকে গ্রেফতারও করা হয়েছে। এন এম জোশী মার্গ থানার সিনিয়র পুলিশ ইন্সপেক্টর আহমেদ পঠান বলেছেন, গ্রেফতার হওয়া ব্যক্তি পুণের প্রাক্তন পুলিশ কমিশনার ও অবসরপ্রাপ্ত ডিজিপি কে কে পাঠকের ছেলে। তাঁর সহযোগী টুল্লিকেও সমন পাঠানো হয়েছে। তাঁকেও গ্রেফতার করা হবে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা, অন্যের জীবন ও সুরক্ষা বিপন্ন করা, অন্যকে গুরুতর আঘাত করার মত নানা অভিযোগ আনা হয়েছে। এর আগে পুড়ে যাওয়া আর একটি রেস্তোঁরা ১ অ্যাবভের মালিক হিতেশ সাংভি, জিগর সাংভি ও সহ মালিক অভিজিৎ মানকর সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে। তবে দিব্তীয় রেস্তোঁরার মালিকরা নিখোঁজ, এঁদের খবর দিতে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। এদিকে বৃহন্মুম্বই পুর নিগমের কমিশনার অজয় মেহতা অভিযোগ করেছেন, শহরের বেআইনি রেস্তোঁরা ও খাবারের ঠেকগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য তাঁর ওপর অত্যন্ত চাপ তৈরি করা হয়। এমনকী বেশ কয়েকজন রাজনীতিকও এ ব্যাপারে তাঁকে ফোন করেন কিন্তু তিনি সিদ্ধান্ত নেন, আইনের বাইরে এক চুলও হাঁটবেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget