এক্সপ্লোর

সামরিক শক্তি নয়, ভারত-পাকিস্তান আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব: ফারুক

এদিন হজরতবলে নিজের মা শ্রীনগর থেকে লোকসভা সাংসদ বেগম জহানারার ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একটি স্মরণসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ফারুক।

শ্রীনগর: কাশ্মীর হল ভারত ও পাকিস্তানের মধ্যকার একটি সমস্যা। তাই, সামরিক শক্তি দিয়ে নয়, আলোচনার মাধ্যমেই একমাত্র এর সমাধান সম্ভব। এমনটাই জানালেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। এদিন হজরতবলে নিজের মা শ্রীনগর থেকে লোকসভা সাংসদ বেগম জহানারার ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে একটি স্মরণসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ফারুক। বলেন, কাশ্মীর দুই দেশের মধ্যেকার একটি সমস্যা। যে যাই বলুক, এটা একটা সমস্যা। এখনও রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর ইস্যু ঝুলে রয়েছে। পাক-অধিকৃত কাশ্মীরে এখনও রাষ্ট্রপুঞ্জ নিযুক্ত পর্যবেক্ষক রয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতে, একমাত্র আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। নিয়ন্ত্রণরেখার দুদিকে বসবাসকারী মানুষদের মধ্যে আরও আলোচনার পথ প্রসস্থ করতে হবে। কাশ্মীর সমস্যার সমাধান তখনই সম্ভব যখন ভারত ও পাকিস্তানের মানুষ একে অপরের সঙ্গে কথা বলবে। এমন সমাধান যা ভারত, পাকিস্তান, জম্মু-কাশ্মীর ও লাদাখ-- এসব জায়গায় বসবাসকারী মানুষের মনে হবে না যে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাকিস্তানের উদ্দেশ্যে ভারত জানিয়ে দিয়েছে যে, সন্ত্রাস বন্ধ না হলে কাশ্মীর আলোচনা সম্ভব নয়। এই বিষয়টি নিয়ে মতামত জানাতে গিয়ে ফারুক বলেন, আফগানিস্তানেও বন্দুকের আওয়াজ শোনা যায়। তা সত্ত্বেও সেখানে আলোচনা হচ্ছে। তাহলে, কাশ্মীর নিয়ে এখানে আলোচনা হবে না কেন? তিনি মনে করেন, সামরিক শক্তি বা বল প্রয়োগ করে দিয়ে এখানে কিছু হবে না। কারণ, সেসব দিয়ে এখানে আগুন নেভানো সম্ভব নয়। আলোচনাই একমাত্র সমাধানের পথ।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget