এক্সপ্লোর

‘ব্রেক্সিট’-এর মতো এবার দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদার ইস্যুতে গণভোট, জানালেন কেজরীবাল

নয়াদিল্লি: ‘ব্রেক্সিট’-এর উদাহরণ সামনে রেখে দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়া উচিত কিনা, সে ব্যাপারে এবার গণভোট করাতে চাইছেন অরবিন্দ কেজরীবাল। ট্যুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ব্রিটেনের গণভোটের পর শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদার ইস্যুতে গণভোট হবে দিল্লিতে। গত মাসেই কেজরীবালের আমআদমি পার্টি (আপ) সরকার দিল্লির পূর্ণ রাজ্যের স্বীকৃতির ব্যাপারে একটি খসড়া বিল পেশ করে তার ওপর জনসাধারণের মতামত চেয়েছে। ৩০ জুন পর্যন্ত মতামত নেওয়া হবে। দিল্লি পূর্ণ রাজ্যের মর্যাদা পেলে পুলিশ, ভূমি দফতর, পুরসভা ও আমলাতন্ত্র পুরোপুরি রাজ্য সরকারের এক্তিয়ারের পরিধির মধ্যে চলে আসবে। এদিকে প্রথম সারির আপ নেতা আশিস খৈতান ট্যুইটে বলেছেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে ব্রিটেনে গণভোট হওয়ার পর এবার দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদার ইস্যুতে গণভোটের পালা। গণতন্ত্রে মানুষের রায়ই চূড়ান্ত। গত বছরের জুলাইয়ে কেজরীবাল সরকার তাদের বিভিন্ন দফতরকে দিল্লির পূর্ণ রাজ্য হওয়ার ব্যাপারে গণভোটের আয়োজন করতে যাবতীয় মেশিনারি তৈরি রাখতে বলে। আইনের খসড়া তৈরি করতেও বলা হয়। নগরোন্নয়ন দফতরকে কেজরীবাল নির্দেশ দেন, পূর্ণ রাজ্যের ইস্যুতে গণভোট করানোর জন্য কী কী অপশন আছে, তা জানাতে। পূর্ণ রাজ্য হওয়া কতদূর বাস্তবসম্মত, সে ব্যাপারে তাদের কাছে রিপোর্টও চান তিনি। দিল্লির রাজ্যের মর্যাদার ওপর তৈরি খসড়া বিল পেশ করে কেজরীবাল বিজেপি, কংগ্রেসকেও এ ব্যাপারে ‘মতপার্থক্যের ঊর্ধ্বে’ ওঠার আহ্বান জানান। এও জানান, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপি সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করে দিল্লির পূর্ণ রাজ্যের মর্যাদা সংক্রান্ত খসড়া বিলটি সমর্থনের আবেদন জানাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস

ভিডিও

BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget