এক্সপ্লোর

একান্তে বৈঠক, রাজনীতিতে আসুন কমল হাসান, বললেন কেজরীবাল

চেন্নাই: কমল হাসানের রাজনীতির ময়দানে নামার জল্পনা আরও জোরদার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে সাক্ষাত, বৈঠক হল কমলের। দক্ষিণী সিনেমার মহাতারকার রাজনীতিতে নামা উচিত বলে সওয়াল করে তিনি সাম্প্রদায়িকতা, দুর্নীতির মুখ খোলায় তাঁর ভূয়সী প্রশংসা করলেন কেজরীবাল। গত বেশ কিছুদিন ধরেই দুর্নীতি সহ নানা ইস্যুতে তামিলনাড়ুর ক্ষমতাসীন এআইএডিএমকে সরকারের নিন্দায় সরব হয়েছেন কমল। পাল্টা তাঁকে দুষেছেন শাসক দলের মন্ত্রীরাও। এই প্রেক্ষাপটে সম্প্রতি রাজনীতিতে পা রাখার ইঙ্গিত দিয়ে কেরলের বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে সাক্ষাত্ করেন ৬২ বছরের প্রবীণ তারকা। কেজরীবালের সঙ্গে তাঁর আজকের সাক্ষাত্ গত তিন সপ্তাহে কমলের দ্বিতীয় হাইপ্রোফাইল বৈঠক। ঘন্টাখানেকের রুদ্ধদ্বার বৈঠকের পর কমলকে পাশে রেখে কেজরীবাল বলেন, দেশে যখন দুর্নীতি, সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়েছে, তখন সব সমমনোভাবাপন্ন লোকজনের এইসব ইস্যুতে পরস্পরের সঙ্গে কথা বলা, সমন্বয় রেখে চলা দরকার। আলোয়ারপেটে তামিল সুপারস্টারের বাসভবন তথা কার্যালয়ে বৈঠকের পর আমআদমি পার্টি (আপ) সভাপতি কেজরীবাল জানান, তাঁরা আগামীদিনেও বৈঠক করবেন। কেজরীবালের প্রশংসায় কমল বলেন, দুর্নীতি ও সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ে জাতীয় স্তরে খ্যাতি আছে দিল্লির মুখ্যমন্ত্রীর। আমারও এই সুনাম আছে। ফলে এতে অবাক হওয়ার কিছু নেই যে, আমরা দেশ ও তামিলনাড়ুর চলতি পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছি। কেজরীবাল তাঁর সঙ্গে দেখা করায় তিনি আপ্লুত বলে জানান কমল। বলেন, আমার কাছে এটা বড় অভিজ্ঞতা সঞ্চয়, শেখার পালা। আমার উদ্যোগ সম্পর্কে এমন কারও থেকে পরামর্শ নিলাম যিনি সাম্প্রদায়িকতা, দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। কেজরীবাল পাল্টা বলেন, কমল হাসানজীর সততা, সাহসিকতার অধিকারী বলে বিরাট সুনাম আছে। মাথা উঁচু করে থাকা মানুষ আজকাল সংখ্যায় বিরল। কমল হাসানজী সেই মানুষদের একজন, যিনি স্পষ্ট অবস্থান নিয়েছেন। রাজনীতিতে আসা উচিত ওনার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget