এক্সপ্লোর

ডান হাত-পা অসাড়, ৩ বছর রোজ ৬ ঘন্টা ধরে মাটি কেটে রাস্তা বানালেন কেরলের প্রৌঢ়

তিরুবনন্তপুরম:  ১৮ বছর আগে নারকেল গাছ থেকে পড়ে গিয়ে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন কেরলের শশী জি। গাছে উঠে নারকেল পাড়াই ছিল তাঁর পেশা। বেশ কিছুদিন শয্যাশায়ী থাকার পর উঠে দাঁড়াতে সক্ষম হলেও তাঁর ডান পা ও হাত অসাড় হয়ে পড়ে। জীবিকার জন্য গ্রামের পঞ্চায়েতের কাছে একটা তিন চাকার গাড়ি চেয়েছিলেন তিনি। কিন্তু পঞ্চায়েত শশী জি-কে বলে, তাঁর বাড়ির সামনে তো রাস্তা নেই। আছে তো এক টুকরো আলপথ মাত্র। ওই রাস্তায় তিন চাকার গাড়ি চলবে কীভাবে? আগে তো রাস্তা তৈরি হোক। পঞ্চায়েত রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি পালনে পঞ্চায়েতের হেলদোল দেখতে না পেয়ে নিজেই কাজে লেগে পড়লেন। ৫৯ বছরের শশী জি গত তিন বছর ক্রমাগত কোদাল দিয়ে মাটি কেটে চলেছেন। লক্ষ্য একটাই বাড়ির বাইরে একটা রাস্তা তৈরি । অবশেষে অসাধ্য সাধন করেছেন তিনি। আসলে তাঁর বাড়ি একটা মালভূমির ওপর। সেখানে পৌঁছতে গেলে সরু রাস্তা বেয়ে হেঁটে ওপরে উঠতে হত গ্রামবাসীদের। সেই রাস্তা চওড়া করার গুরুভার কাঁধে নেন শশী জি। প্রতিদিন ছয় ঘন্টা ধরে মাটি কোপানোই এতদিন ধরে তাঁর একমাত্র কাজ। তাঁর প্রবল ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে যাবতীয় প্রতিকূলতা। তিন বছরের চেষ্টায় তৈরি করে ফেলেছেন ২০০ মিটার লম্বা কাঁচা রাস্তা। সেই রাস্তা দিয়ে এখন অনায়াসে শুধু তিন চাকার গাড়ি কেন, ছোট গাড়িও চলতে পারবে। শশী জি বলেছেন, লোকে বলত, আমি পারব না। তাই মাটি কাটায় এতদিন কোনও খামতি দিইনি। আমি ভাবছিলাম, মাটি কাটতে থাকলে একটা রাস্তা হবে। আর সেটা ফিজিওথেরাপিরও কাজ করবে।পঞ্চায়েত আমাকে একটা গাড়ি যদি নাও দেয়, তাহলেও লোকজন তো ভবিষ্যতে একটা রাস্তা পাবে। শশী যে অবিশ্বাস্য মনোবলের পরিচয় দিয়ে আস্ত একটা রাস্তা তৈরি করেছেন, তা নিয়ে আপ্লুত তাঁর প্রতিবেশীরা। গত তিন বছরের কথা বলতে গিয়ে শশী জির চোখে জল। কেঁদে ফেলেন তাঁর স্ত্রী। ভবিষ্যতের কথা ভেবে চিন্তায় আকূল। বললেন, ওর আবার কিছু হলে চিকিত্সার জন্য টাকাপয়সা পাব কোথায়? এমনিতেই অনেক টাকা ধার হয়ে গিয়েছে। এখন সবাই রাস্তার কথা বলছে, কিন্তু আমাদের কী হবে? শশী জি নিজেকে সামলে একটু হেসে বললেন, রাস্তার কাজটা শেষ করতে এখনও এক মাস লাগবে। পঞ্চায়েত কিন্তু এখনও আমাকে তিন চাকার গাড়ি দেয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget