এক্সপ্লোর

পাকিস্তান থেকে ফিরল কৃপাল সিংহের দেহ, উধাও হৃদযন্ত্র- পাকস্থলি

আত্তারি:  পাকিস্তানের জেলে ভারতীয় বন্দি কৃপাল সিংহের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। বিভিন্ন টানাপোড়েনের পর মঙ্গলবারই কৃপালের দেহ ভারত সরকারের হাতে তুলে দেয় পাক প্রশাসন। প্রসঙ্গত, দেহ হস্তান্তরের পরে জানা গিয়েছে কৃপালের দেহে হৃদযন্ত্র ও পাকস্থলি, দুটি অঙ্গই উধাও। ময়নাতদন্তের সময় সামনে আসে কৃপালের দেহে দুটি অঙ্গ না থাকার বিষয়টি।যদিও শরীরের কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলে জানা গিয়েছে। দুটি অঙ্গেরই নমুনা সংগ্রহ করে অমৃতসরের এক সরকারি গবেষণাগারে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। অমৃতসরের সরকারি হাসপাতালের চিকিত্সক জানিয়েছেন, এই পরীক্ষার পরই কৃপালের মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে কৃপালের পরিবারের তরফে দাবি করা হয়েছে, জেলে তাঁর ওপর অত্যাচার চালানো হয়েছিল, যার জেরেই এই মৃত্যু বলে মনে করেন তাঁরা। যদিও পাক প্রশাসনের তরফে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কৃপালের। এই দাবি মানতে নারাজ কৃপালের পরিবার। মঙ্গলবার ওয়াঘা সীমান্তে যখন কৃপালের দেহ হস্তান্তর করা হয় তখন সেখানে উপস্থিত ছিলেন কৃপালের বোন জাগির কৌর, পঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী গুলজার সিংহ রানিকে, অমৃতসরের ডেপুটি কমিশনর বরুণ রুজাম এবং অন্যান্য প্রবীণ সরকারি আধিকারিকরা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সর্বজিৎ-এর বোন দলবীর কৌর। ১৯৯২ সালে ওয়াগা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হন কৃপাল। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে সিরিয়াল বিস্ফোরণ মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে পরে গুরদাসপুরের বাসিন্দা কৃপালকে বিস্ফোরণে জড়িত থাকার যাবতীয় অভিযোগ থেকে রেহাই দেয় লাহেৌর হাইকোর্ট, কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তাঁর মৃত্যুদণ্ডের সাজা রদ করা হয়নি।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget