এক্সপ্লোর

সনিয়ার ডাকে ১৬ বিরোধী দলের বৈঠক: উপস্থিত মমতা, কোন পথে মোদী-মোকাবিলা তা খুঁজতে কোর কমিটি গঠনের সিদ্ধান্ত

নয়াদিল্লি: বিরোধী শিবিরে ফের ফাটল! সনিয়া গাঁধীর ডাকা বৈঠকে গরহাজির এনসিপি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র মোকাবিলা কোন পথে করা যায়, সেই নীল নকশা তৈরি করতে বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করেছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী।

শুক্রবারের সংসদের অ্যানেক্স ভবনের বৈঠকে মোট ১৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবারই নয়াদিল্লি পৌঁছে যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন, মায়াবতী, অখিলেশ যাদব। উপস্থিত ছিলেন সীতারাম ইয়েচুরি সহ বাম নেতারা। এছাড়া উপস্থিত ছিল আরজেডি, জেএমএম, ডিএমকে, এনসি, আরএলডি, জেডিএস, কেরল কংগ্রেসের প্রতিনিধিরা।

এদিনের বৈঠকে একটি কোর কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে ইয়েচুরি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির মোকাবিলা করতে হলে বিরোধী শিবিরকে বিকল্প আদর্শ কড়চা তৈরি করতে হবে। এর জন্য নির্দিষ্ট কৌশল অবলম্বন করতে হবে। একইসঙ্গে, মানুষের সমস্যাগুলিকে আরও বেশি করে তুলে ধরতে হবে।

ইয়েচুরির মতে, গত তিন বছরে একের পর এক রাজ্যে বিধানসভা নির্বাচনে ভাল ফল করার পর থেকে মোদীর রাজনৈতিক ক্ষমতার আশ্চর্যরকমভাবে বেড়েছে। ফলে, তার মোকাবিলা করতে হলে একটা মজবুত জমির প্রয়োজন। সেক্ষেত্রে, সবকটি বিরোধীদের এককাট্টা হতে হবে বলেও মনে করেন তিনি।

তবে, বৈঠকের সুর কাটে এনসিপি-র গরহাজির হওয়ায়। জানা গিয়েছে, এই বৈঠকের আহ্বায়ক ছিলেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। তিনিই সকলকে আমন্ত্রণ জানান। কিন্তু, আসেননি শরদ পওয়ার। যদিও, গুলাম নবি আজাদ জানান, শরদ পওয়ার অসুস্থ হলে আসতে পারেননি। অন্যদিকে, হাজির ছিলেন না শরদ যাদবও। যদিও, উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ জেডিইউ সাংসদ আনোয়ার আলি।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget