এক্সপ্লোর

পূর্বা এক্সপ্রেসে খাবারে মিলল টিকটিকি! রেলমন্ত্রীর কাছে অভিযোগ যাত্রীর

নয়াদিল্লি: কয়েকদিন আগেই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএসি)-র রিপোর্টে রেলে পরিবেশন করা খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছে। রিপোর্টে বলা হয়েছে, রেলের পরিবেশন করা খাদ্য মানুষের খাওয়ার উপযুক্ত নয়। এরইমধ্যে খাবার নিয়ে একটি গুরুতর অভিযোগ উঠল। হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেসের এক যাত্রী তাঁর খাবারে মরা টিকটিকি দেখতে পেয়েছেন বলে অভিযোগ। রেলমন্ত্রী সুরেশ প্রভুর কাছে ট্যুইটারের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন ওই যাত্রী। নিরামিষ বিরিয়ানিতে টিকটিকি পাওয়া গিয়েছে বলে অভিযোগ। রেলমন্ত্রী রেলের আধিকারিকদের এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মুঘলসরাইয়ের ডিআরএম ঘটনার তদন্ত করছেন বলে জানা গেছে। অভিযোগ, ওই খাবার খেয়ে যাত্রীটি অসুস্থ বোধ করেন। ঘটনার পর ওই যাত্রীর কোচে আসেন রেলের আধিকারিকরা। এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেওয়া হয়েছে ওই যাত্রীকে। দানাপুর ডিভিশনের ডিআরএম কিশোর কুমার জানিয়েছেন, ওই যাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে। ওই যাত্রীর অভিযোগ, তাঁকে অনেক দেরীতে ওষুধ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, মোকামায় খাবারের অর্ডার দিয়েছিলেন। এরপরই খাবারে টিকটিকি দেখতে পান তিনি। এ ব্যাপারে টিটিই ও ক্যান্টিন ম্যানেজারের কাছে অভিযোগ জানান তিনি। সেইসঙ্গে রেলমন্ত্রীকে ট্যুইটও করেন।

সেরা শিরোনাম

Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget