এক্সপ্লোর

এনজিটি চেয়ারম্যান পদে বিচারপতি গোয়েলের অপসারণের দাবি সমর্থন করেন কিনা, স্পষ্ট করুন রাহুল, দাবি বিজেপি শরিক এলজেপি-র

নয়াদিল্লি: ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের (এনজিটি) চেয়ারম্যান বিচারপতি এ কে গোয়েলকে বরখাস্তের দাবির প্রশ্নে কংগ্রেসকে অবস্থান স্পষ্ট করতে বললেন এনডিএ শরিক লোক জনশক্তি পার্টি (এলজেপি)। বিজেপি শরিক রামবিলাস পাসোয়ানের এলজেপি, কেন্দ্রের দুই মন্ত্রী উপেন্দ্র কুশওয়া, রামদাস আঠওয়ালে, এমনকী উদিত রাজের মতো বিজেপি এমপিরা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি গোয়েল সাম্প্রতিক এক রায়ে দলিত ও আদিবাসীদের ওপর অত্যাচার রোধ আইনের ধারা লঘু করে দিয়েছেন বলে অভিযোগ করে তাঁকে এনজিটি-র মাথা থেকে সরানোর দাবি তুলেছেন। গত সপ্তাহেই রামবিলাসের পুত্র চিরাগ পাসোয়ান সাংবাদিক সম্মেলনে দাবি করেন, মোদী সরকার অবিলম্বে গোয়েলকে সরিয়ে দিক ও দলিত, আদিবাসীদের নিগ্রহ রোধ সংক্রান্ত আইনের মূল ধারাগুলি 8 আগস্টের মধ্যে ফিরিয়ে আনুক। আজ অবশ্য তিনি কিছুটা সুর নরম করে জানান, তাঁর দলের সঙ্গে এ ব্যাপারে সরকারের কোনও সংঘাত নেই, তবে ৯ আগস্টের মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। চিরাগ উল্লেখ করেন, কেন্দ্র সরকারি চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে দলিত ও আদিবাসী সংরক্ষণ ফের চালুর জন্য সুপ্রিম কোর্টে উদ্যোগী হয়েছে, বিশ্ববিদ্যালয় ও কলেজে সংরক্ষিত আসন সংখ্যা কমিয়ে ইউজিসি-র জারি করা নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়েছে। সরকার অনেক ক্ষেত্রেই তাদের দাবি পূরণ করেছে বলে জানান চিরাগ। তিনি এদিন নিশানা করেন কংগ্রেসকে। গোয়েলের অপসারণের দাবি সমর্থনযোগ্য নয় বলে সম্প্রতি অভিমত জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশ্বিনী কুমার। চিরাগ বলেন, রাহুল গাঁধী প্রায়ই দলিত ইস্যুতে মোদী সরকারকে নিশানা করেন। কিন্তু ওনার দলের এক নেতা গোয়েলের হয়ে কথা বলছেন। তাহলে উনি স্পষ্ট করুন, গোয়েলের অপসারণের দাবি সমর্থন করেন কি করেন না। একদিকে কংগ্রেসের মতো বিরোধী দলগুলি মোদী সরকার দলিত বিরোধী, এই অপপ্রচার চালাচ্ছে, আরেকদিকে ওদের নেতা গোয়েলকে সমর্থন করছেন বলে অভিযোগ করেন চিরাগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget