এক্সপ্লোর

উত্তরপ্রদেশে রাহুলের সভা শেষ হতেই কাড়াকাড়ি, খাট তুলে নিয়ে চম্পট স্থানীয়দের!

নয়াদিল্লি: এসেছিলেন রাহুল গাঁধীর ভাষণ শুনতে। ভাষণ শেষ। আর কী প্রয়োজন থাকার! সঙ্গে সঙ্গে বাড়ির দিকে হাঁটা। তবে খালি হাতে নয়, তাঁদের বসার জন্য কংগ্রেসের পক্ষ থেকে যে খাটগুলি নিয়ে আসা হয়েছিল, সেগুলি মাথায় তুলে নিয়ে চলে গেলেন স্থানীয় লোকজন। চোখের নিমেষে হাওয়া দু হাজার সদ্য কিনে আনা খাট। এমনকী কে কটা নেবে, তা নিয়ে কাড়াকাড়িও হয়। হাতাহাতি, মারামারি করতেও দেখা যায় অনেককে। উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দেওরিয়ার রুদ্রপুরে কংগ্রেস সহ সভাপতির জনসংযোগ তৈরির লক্ষ্যে নেওয়া ‘খাটসভা’ কর্মসূচির এমনই পরিণতি হল শেষ পর্যন্ত, কংগ্রেসের পক্ষে যা মোটেই স্বস্তির কথা নয়। শুরু হয়েছিল রাহুলের অনুষ্ঠান স্থলের পাশে অস্থায়ী তাঁবুতে রাখা খাবার-দাবার, জলের বোতল ছিনতাই দিয়ে। তারপরই কাঠ-দড়ি দিয়ে তৈরি খাটিয়া তুলে হাঁটা দেওয়া শুরু। শেষে দেখা যায়, মাঠে এদিক ওদিক পড়ে আছে লোহার তৈরি কিছু খাট। সেগুলি ওজনে খুব ভারী বলে কেউ তুলে নেয়নি। প্রায় ৪ হাজার খাট কেনা হয়েছে কংগ্রেসের তরফে। একেকটির দাম ৭৫০-৮০০ টাকা। উত্তরপ্রদেশে খাটে বসে আরাম করে গ্রামের মাথাদের সভা করার চল আছে। সেই রীতিকেই হাতিয়ার করে কৃষকদের কাছে পৌঁছনোর চেষ্টা রাহুলের।আজ সকালের সেই খাট-সভা দিয়েই দেশের গুরুত্বপূর্ণ রাজ্যটিতে মাসখানেকের জনসংযোগ অভিযানের সূচনা করলেন রাহুল। প্রত্যাশিত ভাবেই রাহুলের নিশানা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বিরুদ্ধে কৃষকদের কথা ভুলে যাওয়ার অভিযোগ করেন তিনি।বলেন, মোদীজি চাষিদের নিয়ে অনেক কথা বলেছেন।কীভাবে ওদের সাহায্য করতে চান, বলেছেন তাও। কিন্তু ক্ষমতায় আসার পর ওদের ভুলেই গিয়েছেন। এদিন পূর্ব উত্তরপ্রদেশের দেওরিয়া থেকে ২৫০০ কিমি পদযাত্রায় নামলেন তিনি। রাজ্যের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের ২২৩টি কভার হবে এই পদযাত্রায়।গ্রামে গ্রামে হাজির হয়ে রাহুল চাষিদের কথা শুনবেন বলে জানা গিয়েছে। পাশপাশি রোড শো-ও করবেন তিনি। রাজনৈতিক মহলের খবর, নরেন্দ্র মোদী যেমন ‘চায়ে পে চর্চা’ কর্মসূচি নিয়েছিলেন ২০১৪-র সাধারণ নির্বাচনের প্রাক্কালে, ঠিক তেমনই রাহুল খাট সভা কর্মসূচি। ‘চায়ে পে চর্চা’র আইডিয়া যাঁর মাথা থেকে বেরিয়েছিল, সেই নির্বাচনী কৌশল রচনাকার প্রশান্ত কিশোরই ‘খাট সভা’-র ভাবনা দিয়েছেন।মোদীর বেলায় কাজে দিয়েছিল চায়ে পে চর্চা, খাট সভা কি তেমনই সাফল্য দেবে?    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget