এক্সপ্লোর

লকডাউন ৪.০: ৩১শে পর্যন্ত চার রাজ্য থেকে কাউকে ঢুকতে দেবে না কর্ণাটক, চলবে ঘরোয়া ট্রেন, বাস, খুলবে দোকান

করোনাভাইরাস মোকাবিলার জন্য চলতি লকডাউনের মধ্যেই বড়সড় ঘোষণা কর্ণাটকের। আগামী ৩১ মে পর্যন্ত কর্ণাটকে মহারাষ্ট্র, গুজরাত, কেরল ও তামিলনাড়ু-র মতো চার বড় রাজ্য থেকে কোনও ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ব্যাঙ্গালোর:করোনাভাইরাস মোকাবিলার জন্য চলতি লকডাউনের মধ্যেই বড়সড় ঘোষণা কর্ণাটকের। আগামী ৩১ মে পর্যন্ত কর্ণাটকে মহারাষ্ট্র, গুজরাত, কেরল ও তামিলনাড়ু-র মতো চার বড় রাজ্য থেকে কোনও ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা রাজ্যের মন্ত্রী ও পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে দেশজুড়ে চতুর্থ দফার লকডাউন নিয়ে কেন্দ্রের নির্দেশিকা নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী রাজ্যে লকডাউনের নির্দেশিকা ব্যাখ্যা করে ইয়েদুরাপ্পা বলেছেন, রবিবারগুলিকে সম্পূর্ণভাবে লকডাউন থাকবে। শুধুমাত্র অত্যাবশ্যক পরিষেবারই অনুমোদন দেওয়া হবে। কনটেনমেন্ট জোনগুলিতে কঠোরভাবে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ পালন করা হবে। অন্যন্য এলাকায় শুরু হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের সরকারি পরিবহণ নিগমের বাস ও বেসরকারি বাস চলবে, সেইসঙ্গে রাজ্যে ট্রেনও চলবে। সমস্ত দোকান খোলার অনুমতি দেওয়া হবে। তবে মল, শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা, জিম ও সুইমিং পুল বন্ধই থাকবে। কেন্দ্র আগামী ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির পর কর্ণাটক সরকার এই নির্দেশিকা জারি করেছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, লকডাউন- ৪ এ যাত্রীদের যাতায়াত রাজ্যগুলির পারস্পরিক সম্মতির ভিত্তিতে হবে। কর্ণাটকে কোভিড-১৯ আক্রান্তর সংখ্যা ১,১০০। মৃত ৩০। লকডাউন ৪ নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশিকা অনুসারে, সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত রাত্রিকালীন কার্ফু বহাল রাখা হয়েছে, ক্রীড়া কেন্দ্র ও স্টেডিয়াম খোলার অনুমতি রয়েছে, কিন্তু দর্শকদের প্রবেশে অনুমোদন দেওয়া হয়নি। ধর্মস্থানে ভিড়, সাধারণ বা ধর্মীয় জমায়েত নিষিদ্ধই থাকছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget