এক্সপ্লোর

ভিনধর্ম, ভিনজাতে বিয়েতে উৎসাহ দিতে নতুন আইনের ভাবনা মহারাষ্ট্রের

মুম্বই: ভিনজাত ও ভিনধর্মে বিয়েতে উৎসাহ এবং সেই দম্পতিদের নিরাপত্তা দিতে নতুন আইন আনার ভাবনাচিন্তা করছে মহারাষ্ট্র সরকার।

মহারাষ্ট্রের সামাজিক ন্যায় মন্ত্রী রাজকুমার বাদোলে জানান, সামাজিক বয়কট থেকে শুরু করে সম্মান-হত্যা—ভিনধর্ম বা ভিনজাতে বিয়ে করা দম্পতিদের বহুক্ষেত্রে গম্ভীর সমস্যার সম্মুখীন হতে হয়। তাই, নতুন আইনের লক্ষ্য হল, সেই সব যুগল বা দম্পতিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) পরিসংখ্যান অনুযায়ী, পরিবারের সম্মান-হত্যার নিরিখে দেশের মধ্যে মহারাষ্ট্রের স্থান চতুর্থ। রিপোর্ট বলছে, ২০১৬ সালে মহারাষ্ট্রে ৬৯টি সম্মান-হত্যার ঘটনা ঘটেছে।

রাজকুমার আরও জানান, ভিনজাতে বিয়ের ক্ষেত্রে অনেক ফাঁকফোকর রয়েছে বর্তমান আইনে। তিনি বলেন, ভিনজাতের দম্পতিদের সন্তানরা সংরক্ষণ সহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। তাঁর দাবি, নতুন আইনের মাধ্যমে সন্তানের জন্যও সেই সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হবে। কারণ, তাঁদের বাবা-মায়েদের একজন সেই সুবিধা পাচ্ছেন।

তিনি আরও জানান, ভিনধর্ম বা ভিনজাতের বিয়ে করা দম্পতিদের সন্তানদের জন্য ফি মকুব সহ বিভিন্ন ছাড়ের সংস্থানও থাকবে নতুন আইনে।

মন্ত্রীর দাবি, ভিনধর্মে বিয়ের জন্য ইতিমধ্যেই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট থাকলেও, তাতে অনেক খামতি রয়েছে। তিনি জানান, নতুন আইনের সঙ্গে যাতে শরিয়া আইনের সংঘাত না তৈরি হয়, তার জন্য আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নেবে সরকার।

রাজকুমার বলেন, ভিনধর্ম বা ভিনজাতে বিয়েকে উৎসাহ দিতে বিভিন্ন প্রকল্প রয়েছে। কিন্তু, সেগুলি ঠিকমতো কার্যকর করা হয় না। যেমন, দিল্লিতে ভিনধর্ম ও ভিনজাতে বিয়ে করা দম্পতিদের আড়াই লক্ষ টাকা করে দেয় অম্বেডকর ফাউন্ডেশন। তেমন একটি ফান্ড তৈরি করার ভাবনা রয়েছে, যাতে নব-দম্পতিরা নতুন জীবন শুরু করতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget