এক্সপ্লোর

মহারাষ্ট্র: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, হাইকোর্টের ভর্ৎসনায় ধর্মঘট প্রত্যাহার চিকিৎসকদের

মুম্বই: একদিকে মুখ্যমন্ত্রীর কড়া মনোভাব। অন্যদিকে, হাইকোর্টের তীব্র ভর্ৎসনা। এই জোড়া আক্রমণের মুখে অবশেষে পিছু হঠে গত ৫ দিন ধরে চলা ধর্মঘট প্রত্যাহার করলেন মহারাষ্ট্রের জুনিয়র চিকিৎসকরা।

শুক্রবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-র মহারাষ্ট্র চেম্বার্সের তরফে ঘোষণা করা হয়, রেসিডেন্ট চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হল। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশের সঙ্গে বৈঠক করেন আইএমএ প্রতিনিধিরা।

সেখানে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দেন, ১৬টি হাসপাতালে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামী ১০ দিনে আরও পদক্ষেপ নেওয়া হবে। রাজ্য প্রশাসনের থেকে এই আশ্বাস পাওয়ার পরই ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের লাগাতার কর্মবিরতির অবসান ঘটাতে ময়দানে অবতীর্ণ হন খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ।

ধর্মঘটী চিকিৎসকদের মনোভাবকে অনড় ও অসংবেদনশীল উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, অবিলম্বে কাজে যোগ না দিলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

চিকিৎসক কর্মবিরতির জেরে কার্যত অচল হয়ে পড়া রাজ্যের স্বাস্থ্য-ব্যবস্থার সমাধানসূত্র বের করতে এদিন বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে ফঢ়ণবীশ বলেন, অনেক হয়েছে। চিকিৎসকরা যদি আজ কাজে যোগ না দেন, তাহলে সরকার চুপ করে বসে থাকবে না।

সমাধানসূত্র বের করতে এদিন ধর্মঘটী চিকিৎসকদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দেন, সেখানে যদি সমাধান না বের হয় এবং চিকিৎসকরা যদি কাজে যোগ না দেন, তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে সরকার।

মুখ্যমন্ত্রী ফঢ়ণবীশ জানান, রোগীদের চিকিৎসা না করে তাঁদের মৃত্যুপথে ছেড়ে দিয়ে ডাক্তাররা কী করে এতটা অসংবেদনশীল মনোভাবের পরিচয় দিচ্ছে, তা তাঁর বোধগম্য হচ্ছে না বলে এদিন বিধানসভায় জানান ফঢ়ণবীশ।

ফঢ়ণবীশ জানান, চিকিৎসকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। যেমন—হাসপাতালের নিরাপত্তা পর্যবেক্ষণ, ওপিডি, ক্যাজুয়াল্টি-তে আসা-যাওয়ার ওপর নজরদারি, সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন।

পাশাপাশি, সরকারি কর্মীর মতো আক্রান্ত চিকিৎসকদের আইনি ও মেডিক্যাল খরচ বহন করারও আশ্বাস দিয়েছে প্রশাসন। তাঁর মতে, এত আশ্বাস দেওয়া সত্ত্বেও চিকিৎসকরা কর্মবিরতি শেষ করছে না, এটা বিস্ময়ের।

ফঢ়ণবীশ বলেন, রোগীদের সেবা করার শপথ নিয়ে চিকিৎসকরা এভাবে দিনের পর দিন যদি ধর্মঘট চালাতে থাকেন, তাহলে তাঁদের সঙ্গে চিকিৎসককে পেটানোর মতো অসামাজিক মনোভাব পোষণ করা ব্যক্তিদের পার্থক্য কোথায় খাকল!

তিনি যোগ করেন, চিকিৎসকরা হাইকোর্টের নির্দেশও মানছে না, এটা চলতে পারে না। তাঁর কটাক্ষ, মানুষ চিকিৎসকদের ভগবানের চোখে দেখেন। তাঁরা (চিকিৎসকরা) যেন এসব করে মানুষের চোখে শয়তান না হয়ে যান!

ধর্মধটী রেসিডেন্ট চিকিৎসকদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী গিরিশ মহাজনও। তিনি জানান, কর্মবিরতি না শেষ করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুধু মহারাষ্ট্র প্রশাসন নয়। এদিন ফের একবার ধর্মঘটী চিকিৎসকদের তীব্র ভর্ৎসনা করে বম্বে হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি মঞ্জুল্লা চেল্লুর ও বিচারপতি জি এস কুলকার্নির ডিভিশন বেঞ্চ চিকিৎসকদের ধর্মঘট প্রসঙ্গে জানায়, এরকম চললে জনতার রোষের মুখে পড়তে হবে চিকিৎসকদের।

আদালতের মতে, চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ধর্মঘটী চিকিৎসকদের বরখাস্তও করতে পারে বলেও জানায় বেঞ্চ। এর কিছুক্ষণের মধ্যেই ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় চিকিৎসক-সংগঠন।

প্রসঙ্গত,  সরকারি হাসপাতালে রোগীর পরিজনদের হাতে নিগ্রহ হওয়ার প্রতিবাদে গত সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে মহারাষ্ট্রের চিকিৎসক সংগঠন। তাতে যোগ দেয় প্রায় চার হাজার জুনিয়র চিকিৎসক।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget