এক্সপ্লোর

মাল্যকে ভারতে অন্য বন্দিদের মতোই দেখা হবে, ব্রিটেনকে জানিয়ে দিয়েছে ভারত

নয়াদিল্লি: ব্রিটেন থেকে তাঁকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের প্রয়াসকে চ্যালেঞ্জ করে ভারতের কারাগারগুলির হাল স্বাস্থ্যকর নয়, খুবই খারাপ বলে দাবি করেছেন বিজয় মাল্য। কিন্তু সরকারি ব্যাঙ্ক থেকে নেওয়া প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ শোধ না করে ব্রিটেন চলে যাওয়া শিল্পপতির আপত্তি উড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহর্ষি গত সপ্তাহে লন্ডনে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বিতীয় স্থায়ী সচিব প্যাটসি উইলকিনসনকে জানিয়ে দিয়েছেন, লিকার ব্যারন মাল্য সমেত সব ওয়ান্টেড ভারতীয়কে ভারতের জেলে অন্য যে কোনও বন্দির মতোই সমান মর্যাদা দেওয়া হবে। ইউরোপের দেশগুলির তুলনায় ভারতের জেলখানায় সুযোগসুবিধা কোনও অংশে কম নয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্রমন্ত্রকের জনৈক অফিসার জানিয়েছেন, মেহর্ষির নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলটি ব্রিটিশ কর্তৃপক্ষকে জানিয়েছে, ব্রিটেন থেকে যাকেই প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরানো হয়, তাকে ইউরোপের জেলগুলির মতো সমান সুযোগসুবিধাযুক্ত সঠিক জেলে রাখা হয়। কিন্তু প্রত্যর্পণ মারফত নিয়ে আসা কাউকেই অগ্রাধিকারের ভিত্তিতে বাড়তি খাতির করা হবে না, তাঁকে অন্য যে কোনও বন্দির মতোই দেখা হবে। ব্রিটিশ কর্তৃপক্ষকে ভারতের এই বক্তব্য লন্ডনের আদালতে জানিয়ে দিতে বলা হয়েছে। ভারতীয় প্রতিনিধিরা ব্রিটিশ অফিসারদের বলেছেন, ভারতের জেলের কুঠুরি ইউরোপের জেলের তুলনায় আয়তনে বড়। সব জেলে উন্নত হাসপাতালের সুবিধাও রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসারটি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকারকে আর্থার রোড জেলের পরিবেশ আরও ভাল করতে বলেছে। ব্রিটেন থেকে নিয়ে আসা হলে সেখানেই রাখা হবে মাল্যকে। ২০১৬-র মার্চ থেকে লন্ডনে রয়েছেন মাল্য। তাঁকে ভারতে ফেরানোর ব্যাপারে মামলা চলছে লন্ডনের আদালতে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি হ্যামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র সঙ্গে সাক্ষাতের সময় ভারতে আর্থিক অপরাধে অভিযুক্তদের ফেরত্ পাঠানোর ব্যাপারে ব্রিটেনের সহযোগিতা চেয়েছেন।

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget