এক্সপ্লোর

হুমকি, প্রতিবাদ! মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে না পাকিস্তানি সিনেমা

মুম্বই: মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে না পাকিস্তানি সিনেমা ‘জাগো হুয়া সাভেরা’। সিনেমাটি দেখানোর জন্য নির্বাচিত হওয়ার পরই প্রতিবাদ জানায় মুম্বইয়ের একটি সামাজিক সংগঠন- সংঘর্ষ। সিনেমা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকিও দেয় তারা। এই পরিস্থিতিতে সিনেমাটি না দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। প্রসঙ্গত, ছবিটির দেখানোর ব্যাপারে আগেই প্রতিবাদ জানিয়েছিল ওই সংগঠন। তাঁদের অভিযোগ, দেশের মানুষের আবেগ নিয়ে খেলছেন উদ্যোক্তারা। উরি হামলার পর দুদেশের মধ্যে যা পরিস্থিতি, তাতে পাকিস্তানি ছবিটি দেখানো হলে, তা দেশবাসীর মনে খারাপ প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে অভিযোগ জানান তাঁরা। আম্বোলি থানায় লিখিতভাবে এই অভিযোগ জানিয়েছিলেন সংগঠনের প্রেসিডেন্ট পৃথ্বী মাস্কে। প্রসঙ্গত, এ বছর ২০-২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে ১৮ তম মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল। ৫৪ টি দেশের ১৮০ টি ছবি প্রদর্শিত হবে সেখানে। এই সিনেমাটি দেখানোর জন্য নির্বাচন করে রেস্টরড্ ক্লাসিক সেকশন। জাগো হুয়া সাভেরা: ১৯৫৮ সালে মুক্তিপ্রাপ্ত একটি পাকিস্তানি ড্রামা ফিল্ম। পরিচালক এজে কারদার। ছবির শ্যুটিং হয়েছিল ঢাকায়। ১৯৫৯ সালে ৩২ তম অ্যাকাডেমি পুরস্কারে সেরা বিদেশি ভাষার ছবির জন্য নি্র্বাচিত হয়েছিল জাগো হুয়া সাভোরা। অস্কারের জন্য মনোনীত হয়েছিল ছবিটি। হিন্দি এবং উর্দু দুটি ভাষায় হয়েছিল ছবিটি। মানিক বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ছবিটি নির্মিত। সিনেমাটি একটি জেলেদের গ্রাম নিয়ে। তাঁদের রোজকার জীবন, বেঁচে থাকার লড়াই… যাদের স্বপ্ন, একদিন প্রত্যেকেরই নিজের নৌকা হবে। নিজের নৌকায় করে মাছ ধরতে যাবে তারা। মুখ্য ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী তৃপ্তি মিত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget