এক্সপ্লোর

মথুরার ঘটনায় গ্রেফতার ৩৬৮, পলাতক ৪ মূল অভিযুক্ত

লখনউ: মথুরায় বৃহস্পতিবারের হিংসার সঙ্গে জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ৩৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু যে চার জনের বিরুদ্ধে মূল অভিযোগ, তারাই এখনও পলাতক।   এই চার অভিযুক্তর নাম রামবৃক্ষ যাদব, চন্দন গৌর, গিরিশ যাদব এবং রাকেশ গুপ্ত। স্পেশাল টাস্ক ফোর্স, স্থানীয় থানা এবং অন্য জেলাগুলির পুলিশ একযোগে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।   উত্তরপ্রদেশ পুলিশের আইজি (আইন-শৃঙ্খলা) হরিরাম শর্মা জানিয়েছেন, ১১ জন চিহ্নিত ব্যক্তি এবং প্রায় তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩০২, ৩৫৩, ১৮৬, ১৮৮ নম্বর ধারা এবং ফৌজদারী আইন সংশোধনী অ্যাক্টের ৭ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৮ জনের বিরুদ্ধে সদর থানার আধিকারিক প্রদীপ কুমারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। বাকিদের বিরুদ্ধে শান্তি ভঙ্গ করার অভিযোগ রয়েছে।   ঘটনাস্থল থেকে পুলিশ ৪৭টি দেশী পিস্তল, ৬টি রাইফেল, ১৭৮টি তাজা গুলি, ১৫টি গাড়ি এবং ৬টি দু চাকা গাড়ি উদ্ধার করেছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোনও আধিকারিকের গাফিলতি ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ দোষী প্রমাণিত হন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজি।   উত্তরপ্রদেশের ডিজিপি জাভেদ আহমেদ বলেছেন, ‘আজাদ ভারত বৈদিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী’ সংগঠনের নেতা রামবৃক্ষ যাদব, চন্দন গৌর, রাকেশ গুপ্ত সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।   ডিজি আরও বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিল। কিন্তু জবরদখলকারীরা পুলিশকে আক্রমণ করে। বেশিরভাগ লোকই বাইরে থেকে এসেছিল। তাদের মধ্যে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা, মধ্যপ্রদেশ, বিহার, এমনকী নেপালের লোকজনও ছিল। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

সেরা শিরোনাম

How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন

ভিডিও

Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget