এক্সপ্লোর

অবশেষে একটি বাংলো খালি করলেন মায়াবতী, দখল ছাড়লেন না অন্যটির

লখনউ: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একটি সরকারি বাংলো ছেড়ে দিলেন বসপা নেত্রী মায়াবতী। যদিও অন্য বাংলোটি ধরে রেখেছেন। বসপার বক্তব্য, ওই বাংলোয় তাদের প্রতিষ্ঠাতা কাঁসিরামের নামে একটি সংগ্রহশালা হয়েছে। ৭ তারিখ সুপ্রিম কোর্ট এক নির্দেশে বলে, অফিস ছাড়ার পর উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা সরকারি ভবনের দখল রাখতে পারবেন না। এরপর ১৭ তারিখ প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তেওয়ারি, মুলায়ম সিংহ যাদব, কল্যাণ সিংহ, মায়াবতী, রাজনাথ সিংহ ও অখিলেশ যাদবের প্রতি নোটিশ জারি করে উত্তর প্রদেশ সরকার জানিয়ে দেয়, তাঁদের দখলে থাকা সরকারি বাংলোগুলি চটপট খালি করে দিতে হবে। কিন্তু বসপা দাবি করে, মায়াবতীকে নোটিশ দেওয়া হয়েছে ভুল বাংলোর জন্য। তাঁর কাছ থেকে ফেরত চাওয়া হয়েছে ১৩এ, মল অ্যাভেনিউয়ের বাংলোটি, লাল বাহাদুর শাস্ত্রী মার্গেরটি নয়, যেটি তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছিলেন। প্রথমটি তাঁর পক্ষে ফেরত দেওয়া সম্ভব নয়, কারণ তাতে কাঁসিরামের নামে সংগ্রহশালা হয়েছে। তবে লখনউয়ের ৬, লালবাহাদুর শাস্ত্রী মার্গের বাংলোটি খালি করে দিয়েছেন তিনি। এর মধ্যে বসপার একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে বলে, ২০১১ সালেই মল অ্যাভেনিউয়ের বাংলোয় সংগ্রহশালা তৈরি হয়েছে, মায়ার দখলে রয়েছে শুধু দুটি ঘর। আর এ মাসে বাংলো খালি করার নোটিশ পাওয়ার পর তারা তড়িঘড়ি বাংলোর সামনে বোর্ড টাঙিয়ে দিয়েছে, তাতে লেখা, শ্রী কাঁসিরামজি ইয়াদগার বিশ্রামস্থল। তবে মায়াবতী না ছাড়লেও কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংহ ও রাজস্থানের রাজ্যপাল কল্যাণ সিংহ জানিয়েছেন, বাংলো খালি করে দেবেন তাঁরা। যদিও নারায়ণ দত্ত তেওয়ারি, মুলায়স সিংহ যাদব ও অখিলেশ যাদব এখনই বাংলো ছাড়তে রাজি নন। মুলায়ম-অখিলেশ তো এই ইস্যুতে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছেন।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget