এক্সপ্লোর

ট্রুডোর সফরে খলিস্তানি জঙ্গি কীভাবে ভিসা পেল, খতিয়ে দেখা হচ্ছে, জানাল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী মলকিয়াত সিংহ সিধুকে খুনের চেষ্টার দায়ে ২০ বছর কারাদণ্ডের সাজা পাওয়া খলিস্তানি জঙ্গি জসপাল অটওয়াল কীভাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সফর চলাকালীন ভারতে প্রবেশের ভিসা পেল, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার। তিনি বলেছেন, ‘ট্রুডো ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে আজ এক নৈশভোজের আয়োজন করেন কানাডার হাই কমিশনার নাদির পটেল। এই নৈশভোজেই অটওয়ালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে অবশ্য কানাডার হাই কমিশন জানিয়েছে, অটওয়ালের আমন্ত্রণ বাতিল করা হয়েছে। নৈশভোজে খলিস্তানি জঙ্গির উপস্থিতির বিষয়টি কানাডার এক্তিয়ারভুক্ত ছিল। তারা জানিয়েছে, এক্ষেত্রে ভুল হয়েছিল। সেই কারণেই আজকের নৈশভোজে অটওয়ালের আমন্ত্রণ বাতিল করা হয়েছে। এই জঙ্গির ভিসা পাওয়ার বিষয়ে এখনই আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। অনেকভাবেই লোকজন বিদেশ থেকে ভারতে আসছেন। ভারতীয় দূতাবাসের কাছ থেকে অটওয়ালের ভিসার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।’ ট্রুডোর সঙ্গে বৈঠকে তাঁর খলিস্তানপন্থী মনোভাবের প্রসঙ্গ উত্থাপন করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। কানাডার প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁর দেশ ভারত বা অন্য কোথাও বিচ্ছিন্নতাবাদ সমর্থন করে না। কিন্তু তারপরেও এক সাজাপ্রাপ্ত খলিস্তানি জঙ্গি কীভাবে ট্রুডোর নৈশভোজে আমন্ত্রিত হল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, কালো তালিকাভূক্ত শিখ জঙ্গিদের মধ্যে আর নেই অটওয়াল। পঞ্জাব সরকার ও নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে শিখ জঙ্গিদের কালো তালিকার বিষয়টি পর্যালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রক। গত কয়েক বছরে এই তালিকা থেকে প্রায় ১৫০ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এই তালিকায় নাম না থাকার সুযোগ নিয়েই ভারতে এসে থাকতে পারে অটওয়াল।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget