এক্সপ্লোর

গত বছর আগরতলায় বিরাট হিন্দু সম্মেলন করে ত্রিপুরায় কাজ হয়েছে, বলল আরএসএস

নাগপুর: ত্রিপুরায় গত বছর তারা যে মেগা হিন্দু সম্মেলন বসিয়েছিল, তার ফল মিলেছে ভোটবাক্সে। একটানা ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ত্রিপুরায় ক্ষমতা দখল করেছে। শুক্রবার বিজেপি-আইপিএফটি জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিপ্লব দেব। সেদিনই এই দাবি করল আরএসএস। আজই নাগপুরে শুরু হয়েছে সঙ্ঘের জরুরি বৈঠক। সেখানে বার্ষিক রিপোর্ট পেশ করে সঙ্ঘের সাধারণ সম্পাদক ভাইয়াজি জোশী নির্দিষ্ট করে গত সেপ্টেম্বরে ত্রিপুরায় হওয়া হিন্দু সম্মেলন-এর কথা উল্লেখ করেন। বলেন, উত্তরপূর্ব ভারতে, বিশেষত ত্রিপুরায় হিন্দু সম্মেলন নানা ভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। গত ১৭ সেপ্টেম্বর আগরতলায় অনুষ্ঠিত ওই সম্মেলনের বিস্তারিত তথ্য পেশ করে সঙ্ঘের রিপোর্টে জানানো হয়েছে, গত বছরের জুন থেকেই তার প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রতিটি উপজাতি সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ তৈরির প্ল্যান হয়। তাদের প্রতিটি আমন্ত্রিত ব্যক্তিকে আলাদা করে চিঠি পাঠানো হয়। গেরুয়া পতাকা লাগানো হয় প্রত্যেকটি বাড়ির মাথায়। এভাবে এর লক্ষ বাড়িতে সঙ্ঘ পৌঁছে যায়। এতে প্র্রতি অর্থেই ফল মিলেছে। ওই বিরাট হিন্দু সম্মেলনে ভাষণ দিয়েছিলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত, ত্রিপুরার ৫০০-র বেশি গ্রাম ও পার্শ্ববর্তী রাজ্যগুলির বিভিন্ন জেলা থেকেও কয়েক লক্ষ লোক সেখানে যোগ দেয়। সঙ্ঘ এও বলেছে, সামাজিক, ধর্মীয় ও শিল্প জগতের নামী লোকজন যেভাবে প্রশংসা করেছেন, তাতে আমাদের কার্যকলাপ যে ক্রমশ বেশি করে জনসমর্থন পাচ্ছে, তারই ইঙ্গিত রয়েছে। এদিন ত্রিপুরার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget