এক্সপ্লোর

‘ক্যাশলেস’ পেমেন্ট করুন, সব মন্ত্রক ও দফতরকে নির্দেশ মোদীর

নয়াদিল্লি: ইংরেজিতে একটা বহুল-প্রচলিত প্রবাদ আছে - ‘চ্যারিটি বিগিন্স অ্যাট হোম’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন এই প্রবাদকেই সত্যি করে দেখানোর প্রতিজ্ঞা করেছেন বলেই মনে করা হচ্ছে।

নোট বাতিলের জেরে যখন সারা দেশে নোটের আকাল তৈরি হয়েছে, তখন দেশবাসীকে ‘ক্যাশলেস’ পেমেন্টের জন্য উৎসাহিত করে চলেছেন নরেন্দ্র মোদী।

এই পরিস্থিতিতে নিজের ‘ঘরে’-ও সেই একই নির্দেশ পালন করার নির্দেশ দিলেন তিনি। বৃহস্পতিবারই সকল কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরকে মোদী নির্দেশ দিয়েছেন, অবিলম্বে অনলাইন বা চেকের মাধ্যমে লেনদেন করতে।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার যে বৈঠক ডেকেছিলেন মোদী, সেখানেই তিনি এই নির্দেশ দেন। একইসঙ্গে, ঠিকাদাররা যাতে মজুরদের পেমেন্ট দিতে ‘ক্যাশলেস’ মাধ্যমকে অবলম্বন করেন, তার ওপর খেয়াল রাখতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, লেনদেনে স্বচ্ছতা আনতে এবং দুর্নীতি রোধ করতেই মোদী সব মন্ত্রককে ‘ক্যাশলেস’ দাওয়াই দিয়েছেন। শুধু তাই নয়, তাঁর নির্দেশ ঠিকমতো পালন করা হচ্ছে কি না, তার জন্য প্রত্যেক মন্ত্রক বা দফতরের আধিকারিককে বলা হয়েছে, এই সংক্রান্ত স্টেটাস রিপোর্ট তাঁর নিজের দফতরে (পিএমও) পাঠাতে।

বৈঠকের পর বেরিয়ে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান জানান, ক্যাশলেস লেনদেন নিয়ে মোদী প্রচণ্ড সিরিয়াস। আমাদের আধিকারিকদের বলা হয়েছে, যথাসম্ভব ক্যাশলেস লেনদেনের ওপর নির্ভরশীল হতে।

পাসোয়ান জানান, তাঁর মন্ত্রকের অধীনে রয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (এফসিআই), সেন্ট্রাল ওয়্যারহাউজং কর্পোরেশন (সিডব্লুসি), ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এনসিসিএফ) মতো দফতর। তাঁর দাবি, ইতিমধ্যেই সেখানে ৯৯ শতাংশ লেনদেন ক্যাশলেস হয়ে গিয়েছে।

এদিকে, কেন্দ্রীয় সূত্রের খবর, খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভার আরেকটি বৈঠক ডাকতে পারেন মোদী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget