এক্সপ্লোর

Partha Chatterjee: 'আপনাদের জন্যই দেরি হচ্ছে, দরকারে রাত জেগে কাজ করুন', পার্থর বিরুদ্ধে চার্জগঠনে বিলম্ব, তিরষ্কৃত ED

SSC Case: মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে বিচারকের কাছে ভর্ৎসিত হয় ED.

কলকাতা: অভিযোগের পাহাড় জমা হলেও, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও চার্জগঠন হয়নি। সেই নিয়ে এবার তীব্র ভর্ৎসনার মুখে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঢিলেমির জন্য পার্থর বিরুদ্ধে চার্জগঠন করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করলেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক। প্রয়োজনে তদন্তকারীদের রাত জেগে কাজ করার কথাও বললেন তিনি। বুধবার দুপুর ২.৩০টের মধ্যে সবপক্ষের কাছে নথি পেশ করতে হবে ED-কে। (Partha Chatterjee)

মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে বিচারকের কাছে ভর্ৎসিত হয় ED. বুধবার পার্থর বিরুদ্ধে চার্জগঠন হওয়ার কথা ছিল। কিন্তু এদিন যখন শুনানি শুরু হয়, আইনজীবীরা আদালতে জানান, তাঁরা এখনও পর্যন্ত সমস্ত নথি হাতে পাননি। পেনড্রাইভে কিছু নথি দিলেও, ডিজিটাল নথি এবং অন্য প্রয়োজনীয় তথ্য নেই, যা বিচারপ্রক্রিয়ার জন্য জরুরি। এর পর বিচারক শুভেন্দু সাহা তদন্তকারীদের প্রশ্ন করেন। জানতে চান, কেন এখনও সব তথ্য দেওয়া গেল না। (SSC Case)

এতে ED-র আইনজীবী জানান, একাধিক মোবাইল ফোন থেকে কিছু তথ্য বের করতে হবে। সেখানে কিছু 'সেন্সিটিভ' তথ্যও রয়েছে, যা হাতবদল করতে চান না তাঁরা। এতে বিচারক প্রশ্ন করেন, "ওই তথ্য বাদ দিয়ে কেন দিচ্ছেন না? কী করে শুরু হবে বিচারপ্রক্রিয়া? আপনাদের জন্যই কিন্তু চার্জগঠনে দেরি হচ্ছে! কেন আগে বলেননি যে এখনও সমস্ত তথ্য আইনজীবীদের দিতে পারেননি?"

বিচারপতি প্রথমে জানান, আজ সন্ধের মধ্যেই সমস্ত তথ্য দিতে হবে। কিন্তু ED-র তরফে জানানো হয়, মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য বের করতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগবে এর পর বিচারক বলেন, "এখন কাজ শুরু করলে রাত ২টোর মধ্য কাজ শেষ হবে। দরকারে রাত জেগে কাজ করুন। আগামী কাল দুপুর ২.৩০টের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সব পক্ষের কাছে নথি পৌঁছে দিয়ে আসুন। মোবাইলে ফোন করে ডাকবেন না, মোবাইলে পাঠাবেন না। বাড়ি গিয়ে দিয়ে আসুন।"

মঙ্গলবার থেকে আদালতের শীতকালীন ছুটি শুরু হচ্ছে। তার মধ্যেও কোর্ট বসবে, ম্যারাথন শুনানি হবে। ব্যাঙ্কশাল কোর্টের বিচারক এই ছুটিতেই চার্জগঠনের প্রক্রিয়া শুরু করতে চেয়েছিলেন। তাই ED সমস্ত নথি জমা দিতে পারেনি জেনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারীদের তীব্র ভর্ৎসনা করেন। তাঁদের জন্যই বিচারপ্রক্রিয়া শুরু করতে দেরি হচ্ছে বলে মন্তব্য করেন বিচারক।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget