এক্সপ্লোর

মোদী সরকারের 'কঠোর', 'বাহুবলী', 'যুদ্ধং দেহী' মনোভাব জম্মু ও কাশ্মীরে শান্তি ফেরাতে ব্যর্থ, ট্যুইট চিদম্বরমের

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে শান্তি ফেরাতে পারেনি, এই অভিযোগে নরেন্দ্র মোদী সরকারকে তুমুল আক্রমণ পি চিদম্বরমের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তথ্য পরিসংখ্যান উদ্ধৃত করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ২০১৪-য় অশান্ত রাজ্যে হিংসায় নিহত সন্ত্রাসবাদী ও নাগরিকের সংখ্যা ছিল যথাক্রমে ১১০ ও ২৮। ২০১৭-য় তা প্রায় দ্বিগুণ বেড়ে হয়েছে যথাক্রমে ২১৮ ও ৫৭। এই তিন বছরে হিংসায় নিহত নিরাপত্তা জওয়ানের সংখ্যাও ৪৭ থেকে বেড়ে হয়েছে ৮৩। অশান্ত জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের মনোভাবকে 'কঠোর', 'বাহুবলী', 'যুদ্ধং দেহী, 'সমরমুখী' আখ্যা দিয়ে তার তীব্র সমালোচনা করেন ইউপিএ জমানার মন্ত্রী। এতে ইতিবাচক ফলের বদলে সমস্যা আরও জটিল হয়েছে বলে দাবি তাঁর। হিংসাকবলিত রাজ্যে সমাধান সূত্রের খোঁজে দীনেশ্বর শর্মাকে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগ করা হলেও উপত্যকার সংশিষ্ট বিভিন্ন পক্ষ তা প্রাক-নির্বাচনী চমক বলে খারিজ করেছে বলেও দাবি করেন চিদম্বরম। ট্যুইট করেন, গুজরাত ভোটের মুখে সরকার বিশেষ দূত হিসাবে পাঠাল দীনেশ্বর শর্মাকে। কিন্তু তাঁকেও কতদূর ক্ষমতা দেওয়া হয়েছে, স্পষ্ট নয়। পরে শোনা গেল, যে কেউ তাঁর সঙ্গে দেখা করতে চাইলেই কথা বলবেন তিনি। সমস্যাটা সেখানেই। আলোচনায় সংশ্লিষ্ট সব পক্ষকে ডাকাই সামনের দিকে এগনোর রাস্তা। দুর্ভাগ্যের বিষয়, বিভিন্ন পক্ষ তাঁর নিয়োগকে প্রাক-নির্বাচনী গিমিক হিসাবেই দেখছে, ভালো মানুষটাকে প্রত্যাখ্যান করেছে পুরোপুরি। ১৯৮৯ থেকে শুরু হওয়া বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জেরে কয়েক হাজার প্রাণ চলে যাওয়ায় জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক সমাধানসূত্র খুঁজে বের করার লক্ষ্যে প্রয়াস চালানোর মধ্যেই বিচক্ষণতার পরিচয় মিলবে বলে মত চিদম্বরমের। পাশাপাশি কংগ্রেসের আরেক প্রথম সারির নেতা কপিল সিবালও ট্যুইট করেছেন, জম্মু ও কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাগাড়ম্বর অসার প্রমাণিত হয়েছে। তাঁর প্রশ্ন, প্রায় প্রতিদিনই মরছে সেনা জওয়ান, পুলিশকর্মীরা। এই প্রাণহানি বন্ধ হবে কবে? চিদম্বরম বরাবরই কাশ্মীরে স্বশাসন দেওয়ার কট্টর সমর্থক। সম্প্রতি তিনি সওয়াল করেন, কাশ্মীরে বৃহত্তর স্বশাসন দেওয়ার কথা গুরুত্ব দিয়ে ভাবা উচিত, কোথায় কোথায় তা দেওয়া যায়, খতিয়ে দেখা হোক। স্বাভাবিক ভাবেই প্রবল বিতর্ক হয় তাঁর বক্তব্যে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget