এক্সপ্লোর

দলিত উন্নয়নে মোদী সরকার 'দৃষ্টান্ত' গড়েছে, সমাজের অবহেলিত অংশের মধ্যে বিজেপির জনপ্রিয়তা দেখে কুৎসা করছে অন্য দলগুলি, বললেন রবিশঙ্কর

পটনা: দলিতদের উন্নয়নে মোদী সরকার 'মূলক রেকর্ড' গড়েছে বলে দাবি করলেন রবিশঙ্কর প্রসাদ। কেন্দ্রীয় মন্ত্রীর অভিমত, সমাজের অবহেলিত মানুষজনের মধ্যে বিজেপির জনপ্রিয়তা দেখে হিংসায় জ্বলে পুড়ে অন্য রাজনৈতিক দলগুলি কুৎসা ছড়াচ্ছে। যে পিটিশনের জেরে তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনের বিধি লঘু করা হয়েছে বলে অভিযোগ, তাতে কেন্দ্রকে পক্ষও করা হয়নি বলে জানান তিনি, একটি রিভিউ পিটিশন পেশ করা হয়েছে বলে জানান। রবিশঙ্কর বলেন, দলিতদের কল্যাণে আমাদের রেকর্ড নজির গড়েছে। তফসিলি জাতি ও উপজাতি আইন হয়েছে ১৯৮৯ সালে। কিন্তু সেই আইন আরও ধারালো হয়েছে ২০১৫-য়। মুখে কালি লেপে দেওয়া, জোর করে মাথা মুড়িয়ে দেওয়া, ঘোড়ায় চড়তে না দেওয়া, এ ধরনের অপরাধকেও তার অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিশঙ্কর আরও সওয়াল করেন, বিজেপির সবচেয়ে বেশি এমপি, বিধায়ক, মেয়র, জেলা পরিষদ চেয়ারপার্সন, গ্রামের মুখিয়া তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায় থেকেই এসেছেন। বলেন, এতেই আতঙ্কিত অন্য রাজনৈতিক দলগুলি, যারা ওই গরিব দলিতদের বরাবর ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করেছে। কংগ্রেসকে নিশানা করে তিনি প্রশ্ন করেন, বিজেপির সমর্থনে কেন্দ্রে ভিপি সিংহের সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত কেন বি আর অম্বেডকরকে ভারতরত্ন দেওয়া হয়নি? অন্যদিকে একজন দলিত, রামনাথ কোবিন্দকে আমরা রাষ্ট্রপতি করেছি। দলিত ইস্যুতে কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে সরব বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রী মায়াবতীকেও একহাত নিয়ে ওঁর আমলেও তফসিলি জাতি ও উপজাতি আইনের অপব্যবহার ঠেকানোর নির্দেশ দিয়ে দুটি আইন পাশ হয়েছে বলে দাবি করেন রবিশঙ্কর। বলেন, তিনি যে সামাজিক গোষ্ঠীর হয়ে লড়ার দাবি করে থাকেন, তাদের স্বার্থের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এতে। সুপ্রিম কোর্টে পেশ করা কেন্দ্রের রিভিউ পিটিশন নাকচ হয়ে কেন্দ্র অর্ডিন্যান্স আনার কথা ভাববে কিনা, প্রশ্ন করা হলে রবিশঙ্কর বলেন, আমরা খুবই শক্তিশালী রিভিউ পিটিশন দিয়েছি, আমরা এটা সুনিশ্চিত করব যে দলিত স্বার্থের সঙ্গে আপস হবে না। সংবিধানের নবম তফসিলে তফসিলি জাতি ও উপজাতি আইন, সংরক্ষণের ধারাগুলি অন্তর্ভুক্তির দাবির ব্যাপারে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে উদ্বেগের ফলেই এমন দাবি উঠছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget