এক্সপ্লোর

মঙ্গলবার ৫ রাজ্যের ভোটের ফল জানতে টিভির পর্দায় যখন নজর গোটা দেশের, মোদি দিনভর ব্যস্ত ছিলেন রুটিন কাজে, ঠাসা কর্মসূচিতে

নয়াদিল্লি: মঙ্গলবার সারা দেশের নজর যখন ছিল টিভির পর্দায়, ৫ রাজ্যের জনতা কী রায় দিলেন ব্যালটবাক্সে, বিজেপি ক্ষমতা ধরে রাখছে না পালাবদল হচ্ছে, জানতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল দেশবাসী, তখন সেই সাসপেন্স স্পর্শ করেনি নরেন্দ্র মোদিকে। নিজের পূর্বনির্ধারিত ঠাসা কর্মসূচিতে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলে টানটান তীব্র উত্তেজনা থাকলেও ভোটের ফল নিয়ে কোনও আগ্রহ দেখাননি তিনি। রুটিন কাজকর্ম করেছেন, বুধবারের স্বাস্থ্য সম্মেলনের জন্য নিজের ভাষণ তৈরি করেছেন, সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনে হাজির থেকেছেন। প্রধানমন্ত্রী মঙ্গলবারটাও আর পাঁচটা দিনের মতোই চরম ব্যস্ততার মধ্যে কাটিয়েছেন বলে জানান তাঁর এক সহকারী। সকাল সাড়ে ১০টায় তিনি সংসদে পৌঁছন, মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় আমজনতার কাছে গুরুত্বপূর্ণ সব ইস্যুতে স্বাস্থ্যকর আলোচনা, বিতর্কের ডাক দেন। লোকসভায় হাজির হন। সেদিন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারের প্রতি শোক জানিয়ে সভা দিনের মতো মুলতুবি হয়ে যায়। অপরাহ্নে তিনি উত্তরপ্রদেশের নানা উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখেন। তারপর অন্যান্য সরকারি বৈঠকে বসেন। ১৬ ডিসেম্বর উত্তরপ্রদেশের রায়বেরিলি, প্রয়াগরাজের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন তিনি। বিকেলের দিকে চার রাজ্যে বিজেপির পরাজয়ের ট্রেন্ড স্পষ্ট হয়ে গেলেও সেদিকে মোদি নজর ঘোরাননি। সরকারি অফিসাররা জানান, তখন বুধবারের স্বাস্থ্য সংক্রান্ত সম্মেলনের ভাষণ চূড়ান্ত করতে ব্যস্ত ছিলেন মোদি। এমনকী বুধবার, হিন্দি বলয়ের তিন রাজ্যে দলের ধাক্কা খাওয়ার পরদিনও তিনি সকাল সকাল সরকারি কাজ শুরু করেন, সকাল ৯টায় বিজ্ঞান ভবনে স্বাস্থ্য সম্মেলনে যোগ দেন, সেখান থেকে সোজা চলে যান সংসদে। সেখান সংসদীয় বিষয়ে দলের সামনের সারির নেতাদের সঙ্গে কথা সেরে মহারাষ্ট্রের কল্যাণ, পুণের উন্নয়নের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। ১৮ ডিসেম্বর সেখানে যাচ্ছেন তিনি। ১৪, ১৫ ডিসেম্বর কেরল, তামিলনাড়ুর বুথ স্তরের দলীয় কর্মীদের সঙ্গে ভিডিও কলের পরিকল্পনাও চূড়ান্ত করেন।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget