এক্সপ্লোর

এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে মতৈক্য চাইলে আরও আলোচনা জরুরি, বলল বেজিং

নয়াদিল্লি: এনএসজি-র সদস্যসংখ্যা বাড়াতে গেলে সদস্য দেশগুলির মতৈক্যে পৌঁছনো জরুরি। আর সে জন্য দরকার এ ব্যাপারে আরও আলোচনা চালানো। ৪৮ সদস্যের পরমাণু সরবরাহকারী গোষ্ঠী বা এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে এই মন্তব্য করল চিন। এক অনলাইন বিবৃতিতে চিনা বিদেশ মন্ত্রক তাদের আগের অবস্থানেই অনড় থেকে মন্তব্য করেছে, পরমাণু অস্ত্রপ্রসাররোধ চুক্তি বা এনপিটি সই না করে কোনও দেশ কীভাবে এনএসজি-তে প্রবেশাধিকার পেতে পারে, তা নিয়ে সদস্য দেশগুলির মধ্যে মতবিরোধ রয়েছে। যদি এনপিটি স্বাক্ষর না করা দেশগুলি এনএসজি-তে ঢুকতে চায়, তবে এ নিয়ে বিশদে আলোচনা দরকার। আলোচনার মাধ্যমেই মতৈক্য সম্ভব। চিন তো বটেই, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রিয়াও এনপিটি সই না করা দেশের এনএসজি-তে প্রবেশের বিরোধী। বিরোধী রাষ্ট্রগুলির বক্তব্য, এনপিটি সই না করা সত্ত্বেও ভারতকে এনএসজি-র সদস্যপদ দিলে পরমাণু অস্ত্রপ্রসার রোধের চেষ্টা অনেকটা লঘু হয়ে যাবে। চটে যাবে পাকিস্তানও। কিন্তু দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ হিসেবে ভারত যাতে এনএসজি-তে প্রবেশাধিকার পায়, সে জন্য নয়াদিল্লির পাশে রয়েছে ওয়াশিংটন। এনএসজি-র সদস্য দেশগুলিকে এ ব্যাপারে অনেকটা নরমও করে ফেলেছে তারা। কিন্তু চিন পরিষ্কার করে দিয়েছে, এশিয়ায় তাদের সঙ্গে পাল্লা দেওয়া ভারত নয়, তাঁবেদার দেশ পাকিস্তানকে তারা এনএসজি-তে দেখতে চায়। অথচ এক পাক বিজ্ঞানী যেভাবে ইরান ও উত্তর কোরিয়ার মত দেশে পরমাণু প্রযুক্তি পাচার করেছেন, তাতে পাকিস্তানের হাতে পরমাণু শক্তি কতটা নিরাপদ তা নিয়ে গোটা বিশ্বের সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে ভারতের সদস্যপদ নিয়ে সিওলে ২০ তারিখ এনএসজি বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। কূটনীতিকরা জানিয়েছেন, ভারতকে এনএসজিতে প্রবেশাধিকার দিতে ওবামা প্রশাসন চেষ্টার ত্রুটি করছে না।    

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget