এক্সপ্লোর

আরও বিপাকে ইন্দ্রাণী মুখোপাধ্যায়, আজ ইডি অর্থপাচার কাণ্ডে জেরা করবে তাঁকে

মুম্বই: আজ বাইকুল্লা জেলে শিনা বোরা হত্যা মামলার মুখ্য অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে জেরা করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডি মনে করছে, ইন্দ্রাণী তাঁর স্বামী পিটার মুখোপাধ্যায় ও সৎ ছেলে রবিন মুখোপাধ্যায়ের সঙ্গে অর্থপাচারও করেছেন। এছাড়া এ দেশ থেকে বেআইনিভাবে অর্থ সংগ্রহ করে ইংল্যান্ডে আর্থিক লেনদেন করেন তাঁরা। এই মুহূর্তে বিশেষ সিবিআই আদালতে বিচার চলছে ইন্দ্রাণীর। তিনি রয়েছেন বাইকুল্লা জেলে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ইডি ৫ পাতা আবেদন জমা দেয় সিবিআইয়ের কাছে। কিন্তু যেহেতু শিনা বোরা হত্যা মামলার প্রায় রোজ শুনানি চলছে, তাই তাঁকে এই মুহূর্তে ইডি হেফাজতে পাঠানো হলে বিচারপ্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে মনে করা হচ্ছে। পিটার ও ইন্দ্রাণী ২০০৬ সালে মুম্বইতে শুরু করেন আইএনএক্স মিডিয়া প্রাইভেট লিমিটেড। সংস্থায় এফডিআই বা বিদেশি বিনিয়োগ চেয়ে তাঁরা আবেদন করেন ফরেন ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভাল বোর্ডে। ইডি বলছে, তখনই তাঁদের সংস্থায় এফডিআই সহ ২৬ শতাংশ বিনিয়োগ ছিল, তাঁরা ইচ্ছে করে সে তথ্য চেপে যান। অথচ তৎকালীন অর্থ মন্ত্রক তাঁদের প্রস্তাব ইতিবাচকভাবে দেখে, সে সময়ের অর্থমন্ত্রী প্রস্তাবে ছাড়পত্রও দেন। দেখা যাচ্ছে, আইএনএক্স মিডিয়ায় সব মিলিয়ে ৪৬.২ মিলিয়ন ভারতীয় মুদ্রা বিনিয়োগের সরকারি ছাড়পত্র ছিল। কিন্তু শুধু ২২ অগাস্ট, ২০০৭ থেকে ১২ মে, ২০০৮-এর মধ্যেই ওই সংস্থায় ৩০৫৩.৬ মিলিয়ন ভারতীয় মুদ্রা বিদেশি বিনিয়োগ ঢোকে। ইডি বলছে, অতিরিক্ত ৩০০৭.৪ মিলিয়ন মুদ্রা এসেছে মরিশাসের ৩টি সংস্থা থেকে। সিবিআই আদালতে আবেদন করে ইডি বলেছে, সিবিআই-ও মনে করছে, আর্থিক কারণেই নিজের মেয়েকে খুন করান ইন্দ্রাণী। তাই তারাও তাঁকে কদিন ধরে জেরা করতে চায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget