এক্সপ্লোর

মধ্যপ্রদেশে উপনির্বাচনে ব্যাপক সাফল্য বিজেপির, শিবরাজের আর্জিতে সাড়া ভোটারদের,  কমলনাথের নেতৃত্ব ঘিরে উঠে গেল প্রশ্ন

মধ্যপ্রদেশ বিধানসভার ২৮ আসনের উপনির্বাচনে এক তরফা লড়াইয়ে বিজেপি কংগ্রেসকে ধরাশায়ী করেছে। সেইসঙ্গে প্রমাণ করে দিয়েছে, রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল বিজেপি-ই। রাজ্যের ১৯ টি জেলাজুড়ে ২৮ আসনের উপনির্বাচন ঘিরে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছিল। ভোট বিশেষজ্ঞরা এই উপনির্বাচনে কংগ্রেস ও বিজেপির কড়া টক্কর হবে বলে অনুমান করেছিলেন।

ভোপাল : মধ্যপ্রদেশ বিধানসভার ২৮ আসনের উপনির্বাচনে এক তরফা লড়াইয়ে বিজেপি কংগ্রেসকে ধরাশায়ী করেছে। সেইসঙ্গে প্রমাণ করে দিয়েছে, রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল বিজেপি-ই। রাজ্যের ১৯ টি জেলাজুড়ে ২৮ আসনের উপনির্বাচন ঘিরে নানা ধরনের জল্পনা-কল্পনা চলছিল। ভোট বিশেষজ্ঞরা এই উপনির্বাচনে কংগ্রেস ও বিজেপির কড়া টক্কর হবে বলে অনুমান করেছিলেন। কিন্তু সেই অনুমানের বাস্তবে কোনও প্রতিফলনই ঘটল না। বিজেপি ১৯ আসনে জিতে প্রমাণ করে দিয়েছে, মধ্যপ্রদেশের তাদের হারানো খুবই কঠিন কাজ। এই উপনির্বাচনে ব্যাপক সাফল্যের কারণে রাজ্যে বিজেপির ক্ষমতা নিরঙ্কুশ হল। ভোটাররা মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের ওপরই আরও একবার আস্থা রেখেছেন। ভোটের প্রচারে শিবরাজ বলতেন, আমি তো এখন টেম্পোরারি মুখ্যমন্ত্রী, আমার জায়গা পাকা করে দিন। ভোটাররা তাঁর আর্জিতে সাড়া দিয়েছেন। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থেকে ৮ আসন দূরে ছিল বিজেপি। কিন্তু ভোটে এর দ্বিগুণেরও বেশি আসনে জয়ী হয়েছে তারা। শিবরাজের পক্ষে এই উপনির্বাচনে জয়ের কাজটা আদৌ সহজ ছিল না। শিবরাজের বক্তব্য, তাঁদের শূন্য থেকে শুরু করতে হয়েছিল। সমস্ত পরিস্থিতিই বিজেপির বিরুদ্ধে ছিল। কিন্তু দলের নেতাকর্মীদের পরিশ্রম ও শক্তিশালী সংগঠন এই ব্যাপক সাফল্য এনে দিয়েছে। বিজেপি এই উপনির্বাচনে যে ধাক্কা খেয়েছে তা গোয়ালিয়র-চম্বল অঞ্চলেই সীমাবদ্ধ থেকেছে। সেখানে রাজ্যের তিন মন্ত্রী হেরে গিয়েছেন। এই এলাকায় ১৬ আসনে উপনির্বাচন হয়। কিন্তু কংগ্রেস প্রত্যাশিত সংখ্যায় আসন পায়নি। আর এখানে বিএসপি কংগ্রেসের সমীকরণ বিগড়ে দিয়েছে। কংগ্রেস ছেড়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার যে অনুগামীরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে কংগ্রেসের বিশ্বাসঘাতকরার অভিযোগ পাত্তা পায়নি ভোটার মহলে। জিতেছেন কংগ্রেস ছেড়ে আসা সিন্ধিয়া অনুগামীরা। এই অবস্থায় মধ্যপ্রদেশে কমলনাথের নেতৃত্ব ঘিরে প্রশ্ন উঠেছে। এখন দেখার তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ ছাড়বেন, নাকি আগামী বিধানসভা ভোটেও কংগ্রেসের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget